মিরসরাইয়ে ৩৯৫ কেজি ইলিশ জব্দ, একজনের কারাদণ্ড

ম
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি (সাখওয়াত সাকিব)
১১ অক্টোবর, ২০২৬ ১৯:১৮:৩১

চট্টগ্রামের মিরসরাইয়ে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর অংশ হিসেবে অভিযান চালিয়ে প্রায় ৩৯৫ কেজি ইলিশসহ একটি ছোট কাভার্ড ভ্যান জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় আবু তাহের নামে এক ব্যক্তিকে সাত দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট এলাকায় জোরারগঞ্জ থানা-পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মিরসরাইয়ের সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের। এ সময় প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান।

অভিযানে জব্দ করা ইলিশ মাছ ২৮টি এতিমখানা, উপস্থিত ২৭ জন দুস্থ ব্যক্তি এবং মিরসরাই ইউনিয়নের পশ্চিম কিসমত জাফরাবাদ আশ্রয়ণ প্রকল্পের ৯১টি দুস্থ পরিবারের মধ্যে বিতরণ করা হয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা ও যুব উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান বলেন, মা ইলিশ সংরক্ষণ ও প্রজনন রক্ষায় আগামী ২৯ অক্টোবর পর্যন্ত অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রিয়াদে আবারও একাধিক শক্তিশালী বিস্ফোরণ সদ্য. ছয় ঘণ্টায় নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, ছড়িয়ে পড়েছে পাশের ভবনে সদ্য. দুর্গাপূজায় দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন সদ্য. রিয়াদে আহত ৪ বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক সদ্য. ১৭ অক্টোবর পর্যন্ত বন্ধ ঘোষণা রিয়াদের কিং খালিদ বিমানবন্দর সদ্য. যাত্রী সংকটে পিংক বাস, দৈনিক লোকসান ৬০ হাজার টাকা সদ্য. সারের ডিলার হলেন সাংসদের ছেলে, ভগ্নিপতি ও ভাগ্নের বউ সদ্য. চার দিনের রিমান্ডে অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা সদ্য. পদত্যাগ করা মিষ্টির শূন্য আসনে ভোট ১২ নভেম্বর, উপনির্বাচনের তফসিল ঘোষণা সদ্য. উত্তরার বারে ডিবির অভিযান, আটক ৪৭ সদ্য. রিয়াদে আবারও একাধিক শক্তিশালী বিস্ফোরণ সদ্য. ছয় ঘণ্টায় নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, ছড়িয়ে পড়েছে পাশের ভবনে সদ্য. দুর্গাপূজায় দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন সদ্য. রিয়াদে আহত ৪ বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক সদ্য. ১৭ অক্টোবর পর্যন্ত বন্ধ ঘোষণা রিয়াদের কিং খালিদ বিমানবন্দর সদ্য. যাত্রী সংকটে পিংক বাস, দৈনিক লোকসান ৬০ হাজার টাকা সদ্য. সারের ডিলার হলেন সাংসদের ছেলে, ভগ্নিপতি ও ভাগ্নের বউ সদ্য. চার দিনের রিমান্ডে অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা সদ্য. পদত্যাগ করা মিষ্টির শূন্য আসনে ভোট ১২ নভেম্বর, উপনির্বাচনের তফসিল ঘোষণা সদ্য. উত্তরার বারে ডিবির অভিযান, আটক ৪৭