নরসিংদীতে বাড়িতে ঢুকে যুবককে গুলি করে হত্যা, আহত ২

স
সদ্য সংবাদ ডেস্ক
২ অক্টোবর, ২০২৬ ২৩:১৮:২২
ছবি: সংগৃহীত

নরসিংদী শহরের চৌয়ালা মহল্লায় বাড়িতে ঢুকে আব্দুল্লাহ ওরফে বাবু (২৬) নামে এক যুবককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে শুক্রবার বিকেলে এ হামলার ঘটনা ঘটে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে আরও দুজন আহত হয়েছেন।

শহরের লোকমান হোসেন পৌর মাধ্যমিক বিদ্যালয়ের পেছনের একটি বাড়িতে এ হামলা চালানো হয়। নিহত আব্দুল্লাহ চৌয়ালা এলাকার আব্দুল কাদিরের ছেলে। তিনি ফুচকা বিক্রি করতেন। তাঁর বিরুদ্ধে হত্যা মামলা ছাড়াও একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তথ্য অনুযায়ী, এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে আবু লাল ও হেলালের নেতৃত্বাধীন দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। একসময় দুই নেতা একই অপরাধী চক্রের সঙ্গে যুক্ত থাকলেও পরবর্তীতে তাঁদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। সাম্প্রতিক সময়ে এলাকাভিত্তিক আধিপত্য, ছিনতাই ও চাঁদাবাজিকে কেন্দ্র করে বিরোধ আরও তীব্র হয়ে ওঠে।

পুলিশ জানিয়েছে, দুই পক্ষের বিরুদ্ধেই হত্যা, চুরি ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

শুক্রবার বিকেলে আবু লাল গ্রুপের কয়েকজন সদস্য একটি বাড়িতে প্রবেশ করে হামলা চালান বলে অভিযোগ। সেখানে আব্দুল্লাহকে গুলি করে তাঁরা ঘটনাস্থল ত্যাগ করেন। হামলার সময় তাঁর বড় ভাই রুবেল (৩০) এবং অপর পক্ষের মিরাজ (২০) ধারালো অস্ত্রের আঘাতে আহত হন।

পরে গুলিবিদ্ধ অবস্থায় আব্দুল্লাহকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ওসি এ আর এম আল মামুন বলেন, নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। হামলায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় আহত মিরাজকে আটক করা হয়েছে।

সদ্য সংবাদ/ এআর

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নিজ বাসভবনের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী: মীর শাহে আলম সদ্য. ট্রাম্পের সঙ্গে নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী সদ্য. গাজীপুরে পোশাক কারখানায় আগুন, অসুস্থ হয়ে পড়া ৭০ শ্রমিক উদ্ধার সদ্য. বিমানবন্দরের ট্রলিতে প্রকাশ্যে সিঙ্গারা-পান-সিগারেট বিক্রি, ভিডিও ভাইরাল সদ্য. বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেয়াই আখতারুজ্জামানকে গ্রেপ্তারের কারণ: গোলাম পরওয়ার সদ্য. কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি সদ্য. কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম সদ্য. ছাত্রদল নেতার সঙ্গে কিশোর গ্যাং প্রধানের ফোনালাপ ফাঁস সদ্য. জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী সদ্য. নবীনগরের কৃতিসন্তান উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসারের স্বরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত সদ্য. নিজ বাসভবনের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী: মীর শাহে আলম সদ্য. ট্রাম্পের সঙ্গে নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী সদ্য. গাজীপুরে পোশাক কারখানায় আগুন, অসুস্থ হয়ে পড়া ৭০ শ্রমিক উদ্ধার সদ্য. বিমানবন্দরের ট্রলিতে প্রকাশ্যে সিঙ্গারা-পান-সিগারেট বিক্রি, ভিডিও ভাইরাল সদ্য. বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেয়াই আখতারুজ্জামানকে গ্রেপ্তারের কারণ: গোলাম পরওয়ার সদ্য. কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি সদ্য. কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম সদ্য. ছাত্রদল নেতার সঙ্গে কিশোর গ্যাং প্রধানের ফোনালাপ ফাঁস সদ্য. জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী সদ্য. নবীনগরের কৃতিসন্তান উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসারের স্বরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত