আশুলিয়ায় মিটার চুরি করে বিকাশে টাকা দাবি, চক্রের ২ সদস্য গ্রেপ্তার

আ
আশুলিয়া প্রতিনিধি
৩ অক্টোবর, ২০২৬ ১৫:৪৫:৩৯
মোঃ জাহিদুল ইসলাম হৃদয়

সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের বিভিন্ন শিল্পকারখানা থেকে বৈদ্যুতিক মিটার চুরি করে পরে টাকা নিয়ে সেগুলো ফেরত দেওয়ার অভিযোগে একটি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে শিল্পাঞ্চল পুলিশ-১।

গ্রেপ্তার দুজন হলেন সিরাজগঞ্জের চৌহালী এলাকার মো. সবুজ মিয়া ওরফে ‘মিটার সবুজ’ (২৫) এবং মো. মারুফ মোল্লা (৩৫)।

শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়াসহ কর্মকর্তারা জানান, চক্রটির সদস্যরা বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের বৈদ্যুতিক মিটার খুলে নিয়ে তা আশপাশের নির্দিষ্ট জায়গায় লুকিয়ে রাখত। পরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে চিরকুটে দেওয়া বিকাশ নম্বরে যোগাযোগ করতে বলা হতো।

দাবি করা টাকা বিকাশের মাধ্যমে পাওয়ার পর চক্রের সদস্যরা মিটারটি কোথায় রাখা হয়েছে, সেই তথ্য দিত। পরে সেখান থেকে মিটারটি নিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হতো বলে জানিয়েছে পুলিশ।

ধামরাই থানায় দায়ের হওয়া একটি মিটার চুরি মামলার তদন্ত করতে গিয়ে চক্রটির বিষয়ে তথ্য পায় পুলিশ। প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করার পর শুক্রবার (২ অক্টোবর) বিকেলে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকেই সবুজ ও মারুফকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সবুজ মিয়া ১৫০ থেকে ২০০টি এবং মারুফ মোল্লা ৬০ থেকে ৭০টি বৈদ্যুতিক মিটার চুরির সঙ্গে সম্পৃক্ততার কথা জানিয়েছেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় আরও ১৬টি মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

অভিযানের সময় গ্রেপ্তারদের কাছ থেকে একটি বৈদ্যুতিক মিটার, দুটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিশ্ব নেতৃত্ব ধরে রাখতে ট্রাম্পের নতুন বাহিনী, নাম ‘এসআইএফ’ সদ্য. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সশস্ত্র হামলা, চার সাংবাদিকসহ আহত ১০ সদ্য. সাত শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ: ইরানের স্পিকার সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুরের অভিযোগ সদ্য. ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতি দেশের একটি হবে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সদ্য. এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম সদ্য. এবার বাড়ল অটোগ্যাসের দাম সদ্য. ভয়ভীতি কিংবা দমন-পীড়নের মাধ্যমে পাটওয়ারীদের কণ্ঠ স্তব্ধ করা যাবে না: নাহিদ সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার নিন্দা এনসিপির সদ্য. বিশ্ব নেতৃত্ব ধরে রাখতে ট্রাম্পের নতুন বাহিনী, নাম ‘এসআইএফ’ সদ্য. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সশস্ত্র হামলা, চার সাংবাদিকসহ আহত ১০ সদ্য. সাত শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ: ইরানের স্পিকার সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুরের অভিযোগ সদ্য. ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতি দেশের একটি হবে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সদ্য. এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম সদ্য. এবার বাড়ল অটোগ্যাসের দাম সদ্য. ভয়ভীতি কিংবা দমন-পীড়নের মাধ্যমে পাটওয়ারীদের কণ্ঠ স্তব্ধ করা যাবে না: নাহিদ সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার নিন্দা এনসিপির