হযরত শাহজালাল বিমানবন্দরে ১১ কোটি টাকার স্বর্ণের পেস্ট জব্দ, আটক ৩

এ
এলেন বিশ্বাস (ঢাকা উত্তরা প্রতিনিধি)
২২ নভেম্বর, ২০২৬ ১৩:২৩:৫৮
ছবি: সদ্য সংবাদ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি ৬৭ লাখ টাকা মূল্যের ৭ কেজি ৫০০ গ্রাম স্বর্ণের পেস্ট উদ্ধার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের আগমনী ২ নম্বর ক্যানোপির আউটগেট এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন মুন্সীগঞ্জ সদর উপজেলার মো. ইয়াছিন আরাফাত সৌরভ (২৯), নোয়াখালীর সুধারাম উপজেলার মো. জাকিরুল ইসলাম জুয়েল (৫৩) এবং কুমিল্লার বরুড়া উপজেলার মো. শাওন (৩৯)।

এপিবিএন জানায়, গোয়েন্দা নজরদারির মাধ্যমে একটি চক্রের স্বর্ণের পেস্ট চোরাচালানের পরিকল্পনার তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে বিমানবন্দরের আগমনী এলাকায় নজরদারি বাড়ানো হয়। শনিবার সন্দেহভাজন তিন ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে অভিযান চালালে তারা পালানোর চেষ্টা করেন। পরে এপিবিএন সদস্যরা তাদের আটক করে কার্যালয়ে নিয়ে যান।

সেখানে ইয়াছিন আরাফাত সৌরভের শরীর তল্লাশি করে কোমরে কমলা রঙের কাপড়ে মোড়ানো ১৫টি ডিম্বাকৃতির বস্তু পাওয়া যায়। পরীক্ষা-নিরীক্ষার পর সেগুলোর ভেতর থেকে ৭ কেজি ৫০০ গ্রাম স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১১ কোটি ৬৭ লাখ টাকা।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার অতিরিক্ত ডিআইজি মো. বশির আহমেদ বলেন, কয়েক দিন আগে গোয়েন্দা সূত্রে স্বর্ণের পেস্ট চোরাচালানের প্রস্তুতির বিষয়ে তথ্য পাওয়া যায়। এরপর থেকেই সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত ও আটক করতে নজরদারি জোরদার করা হয়েছিল।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের সঙ্গে চোরাচালান চক্রের অন্য কারা জড়িত, তা খুঁজে বের করতে তদন্ত ও গোয়েন্দা তৎপরতা চলছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি সদ্য. সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি সদ্য. লন্ডন সফর শেষে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন সদ্য. উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী সদ্য. গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. হত্যা মামলায় গ্রেপ্তার বৈশাখী টিভির প্রধান সম্পাদক সদ্য. পোশাক খাতের কিছু ক্ষেত্রে অস্থিতিশীলতা দেখা যাচ্ছে: মাহদী আমিন সদ্য. জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির সদ্য. গোপালগঞ্জ বাংলাদেশের অংশ, তা মানুষ বিশ্বাস করতে পারছে না: গোলাম পরওয়ার সদ্য. জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সদ্য. বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি সদ্য. সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি সদ্য. লন্ডন সফর শেষে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন সদ্য. উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী সদ্য. গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. হত্যা মামলায় গ্রেপ্তার বৈশাখী টিভির প্রধান সম্পাদক সদ্য. পোশাক খাতের কিছু ক্ষেত্রে অস্থিতিশীলতা দেখা যাচ্ছে: মাহদী আমিন সদ্য. জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির সদ্য. গোপালগঞ্জ বাংলাদেশের অংশ, তা মানুষ বিশ্বাস করতে পারছে না: গোলাম পরওয়ার সদ্য. জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী