রাজধানীর আমারি, কিংফিশার ও ব্লিজ আর্ট বারে ডিএনসির অভিযান

স
সদ্য সংবাদ ডেস্ক
১৪ অক্টোবর, ২০২৬ ১০:৫৯:৫০
ছবি: সংগৃহীত

রাজধানীর তিনটি অভিজাত হোটেল ও বারে অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিধিবিধান যাচাই করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় হোটেল আমারিতে পারমিট ছাড়া মদ্যপানরত সাতজনকে পাওয়া গেছে। অন্যদিকে কিংফিশার বারে বৈধ কাগজপত্রবিহীন ১৪ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়েছে। অভিযান চলাকালে ব্লিজ আর্ট বারটি বন্ধ পাওয়া যায়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এসব অভিযান পরিচালিত হয়। ঢাকা বিভাগের অতিরিক্ত পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযানগুলো চালানো হয়। বুধবার অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানগুলোর বার পরিচালনার লাইসেন্স, লাইসেন্সের শর্ত প্রতিপালন এবং সংশ্লিষ্ট কার্যক্রমের আইনগত বৈধতা যাচাই করা হয়।

অভিযানে হোটেল আমারিতে পারমিট ছাড়া মদ্যপানরত সাতজনকে শনাক্ত করা হয়। তাঁদের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে অধিদপ্তর।

অন্যদিকে কিংফিশার বারে তল্লাশি চালিয়ে বৈধ কাগজপত্রবিহীন ১৪ লিটার দেশীয় মদ পাওয়া যায়। এ ঘটনায়ও আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

এ ছাড়া ব্লিজ আর্ট বারে অভিযান চালাতে গিয়ে প্রতিষ্ঠানটি বন্ধ পাওয়া যায়। তবে প্রতিষ্ঠানটির কার্যক্রম ও সম্ভাব্য অনিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে সেখানকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন অভিযানসংশ্লিষ্ট কর্মকর্তারা।

ডিএনসির বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৬)- এর ১৫ (১) ধারা অনুযায়ী প্রযোজ্য ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

অধিদপ্তরের উপপরিচালক মো. রাজিউর রহমান জানান, মাদকদ্রব্যের অপব্যবহার রোধ, বার পরিচালনায় লাইসেন্সের শর্ত মানা নিশ্চিত করা এবং মাদকসংক্রান্ত অপরাধ দমনে এ ধরনের অভিযান ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

সদ্য সংবাদ/এসকে

রাজধানী ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১ সদ্য. বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা ও সহিংসতার তদন্ত চায় ভারত: জয়সওয়াল সদ্য. ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে ২ দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. দায়িত্ব পালন বাধাগ্রস্ত হলে মনোবল একটু দুর্বল হয়ে যায়: আইজিপি সদ্য. ওয়ার্ডবয় থেকে রাজনৈতিক পরিচিতি, বিতর্কের কেন্দ্রে আ ন ম আয়াস সদ্য. সৌদিগামী ৮৯টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় সাড়ে ১৪ হাজার যাত্রী সদ্য. জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ সদ্য. টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে সদ্য. টানা ৩ দিন মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা সদ্য. আওয়ামী লীগের বিচারে তদন্ত চলছে, শেষ হতে লাগবে সময়: প্রসিকিউটর তামিম সদ্য. জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১ সদ্য. বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা ও সহিংসতার তদন্ত চায় ভারত: জয়সওয়াল সদ্য. ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে ২ দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. দায়িত্ব পালন বাধাগ্রস্ত হলে মনোবল একটু দুর্বল হয়ে যায়: আইজিপি সদ্য. ওয়ার্ডবয় থেকে রাজনৈতিক পরিচিতি, বিতর্কের কেন্দ্রে আ ন ম আয়াস সদ্য. সৌদিগামী ৮৯টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় সাড়ে ১৪ হাজার যাত্রী সদ্য. জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ সদ্য. টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে সদ্য. টানা ৩ দিন মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা সদ্য. আওয়ামী লীগের বিচারে তদন্ত চলছে, শেষ হতে লাগবে সময়: প্রসিকিউটর তামিম