ডেঙ্গু সচেতনতা বাড়াতে নাসির উদ্দিন খান সজলের তত্ত্বাবধানে মশক নিধন কর্মসূচি

স
সদ্য সংবাদ ডেস্ক
৮ অক্টোবর, ২০২৬ ১৯:৩৬:৪৯
ছবি: সংগৃহীত

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজধানীর পল্লবীর ৫ নম্বর ওয়ার্ডে মশক নিধন ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পল্লবী থানা শাখা। স্থানীয় কাউন্সিলর প্রার্থী নাসির উদ্দিন খান (সজলের) তত্ত্বাবধানে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের সহযোগিতায় আদর্শনগর আবাসিক এলাকায় মশা নিয়ন্ত্রণে বিভিন্ন স্থানে ওষুধ ছিটানো হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে স্থানীয়দের সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, ডেঙ্গুর বিস্তার ঠেকাতে শুধু সিটি করপোরেশন বা সরকারের ওপর নির্ভর করলে হবে না। ব্যক্তি ও পরিবার পর্যায়েও সচেতনতা বাড়াতে হবে। বাসাবাড়ি এবং আশপাশে জমে থাকা পানি দ্রুত সরিয়ে ফেলা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করার ওপর গুরুত্ব দেন তারা।

অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খিদমাহ ওয়ার্ড সভাপতি শহিদুল ইসলাম, পলাশনগর ওয়ার্ড সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াজ হোসেন এবং সাংবাদিক ওয়ার্ড সভাপতি মো. লোকমান হোসেন।

কর্মসূচিতে কাউন্সিলর প্রার্থী নাসির উদ্দিন খান (সজল) অভিযোগ করেন, নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর না থাকায় ৫ নম্বর ওয়ার্ডের নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ব্যাহত হচ্ছে। তার দাবি, বিভিন্ন ড্রেন ময়লায় ভরে আছে এবং অল্প বৃষ্টিতেই কয়েকটি এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।

তিনি দ্রুত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ সিটি করপোরেশন নির্বাচন আয়োজনের দাবি জানান। একই সঙ্গে নির্বাচন হওয়ার আগেই ডেঙ্গু নিয়ন্ত্রণে ওয়ার্ডভিত্তিক কার্যকর কর্মসূচি নেওয়ার জন্য সিটি করপোরেশন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

পরে নাসির উদ্দিন খান সজল জামায়াতে ইসলামীর নিজস্ব ফগার মেশিন দিয়ে আদর্শনগরসহ সংশ্লিষ্ট এলাকায় মশার ওষুধ ছিটানোর কার্যক্রমে অংশ নেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় বাসিন্দারাও কর্মসূচিতে অংশ নেন। এ সময় বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং নিয়মিত মশক নিধন কার্যক্রম চালানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রংপুরের চাঞ্চল্যকর ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ শনাক্ত, দ্রুতই দেওয়া হবে চার্জশিট সদ্য. পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য ফাঁসের দাবি সদ্য. কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ সদ্য. নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ সদ্য. জুলাইয়ে বিএনপি, ছাত্রদল ও যুবদলের বেশি নেতাকর্মী শহিদ হয়েছে: রাশেদ খাঁন সদ্য. রাতে বাবাকে লাইভ লোকেশন, সকালে ফসলি জমিতে মিলল কিশোরীর মরদেহ সদ্য. সব ইসলামী দল এক হলেও আমরা ক্ষমতায় যেতে পারবো না: সাবেক ধর্ম উপদেষ্টা সদ্য. পানির ন্যায্য হিস্যায় ভারতকে কোনো ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. ডোপ টেস্টের আগেই থানা থেকে পালাল পুলিশ কর্মকর্তা সদ্য. রংপুরের চাঞ্চল্যকর ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ শনাক্ত, দ্রুতই দেওয়া হবে চার্জশিট সদ্য. পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য ফাঁসের দাবি সদ্য. কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ সদ্য. নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ সদ্য. জুলাইয়ে বিএনপি, ছাত্রদল ও যুবদলের বেশি নেতাকর্মী শহিদ হয়েছে: রাশেদ খাঁন সদ্য. রাতে বাবাকে লাইভ লোকেশন, সকালে ফসলি জমিতে মিলল কিশোরীর মরদেহ সদ্য. সব ইসলামী দল এক হলেও আমরা ক্ষমতায় যেতে পারবো না: সাবেক ধর্ম উপদেষ্টা সদ্য. পানির ন্যায্য হিস্যায় ভারতকে কোনো ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. ডোপ টেস্টের আগেই থানা থেকে পালাল পুলিশ কর্মকর্তা