মেট্রোরেল লাইনে কুকুরের উপস্থিতিতে সাময়িক বন্ধ ট্রেন চলাচল

স
সদ্য সংবাদ ডেস্ক
৬ অক্টোবর, ২০২৬ ১৪:২৮:০০
ছবি: সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় মেট্রোরেলের ট্র্যাকের ওপর কুকুর উঠে পড়ায় সাময়িকভাবে থেমে যায় ট্রেন চলাচল। মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টা ৫২ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ট্র্যাকের ওপর কুকুর দেখতে পেয়ে নিরাপত্তাজনিত কারণে মতিঝিলমুখী একটি ট্রেন থামিয়ে দেওয়া হয়। একই সঙ্গে লাইনে থাকা কুকুরটিকে নিরাপদে সরিয়ে নিতে কয়েক মিনিট ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।

এ সময় মেট্রোরেলের যাত্রীদের সাময়িক বিলম্বের বিষয়ে জানানো হয়। মিরপুর-১১ থেকে শাহবাগের দিকে যাওয়া এক যাত্রী জানান, ট্রেন থেকে কয়েক মিনিট অপেক্ষা করার ঘোষণা দেওয়া হয়েছিল। পরে তাঁদের ট্রেনটি ফার্মগেট স্টেশনে অবস্থান নেয়।

প্রায় ১০ মিনিট পর ট্রেনটি আবার চলাচল শুরু করে। এদিকে ট্র্যাক থেকে কুকুরটি সরিয়ে নিতে ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তা নেওয়া হয়।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা কুকুরটিকে মেট্রোরেলের লাইন থেকে নিরাপদে সরিয়ে নিলে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

সাময়িক এই বিড়ম্বনার পর বর্তমানে উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব সদ্য. সরকারি চাকরির নিয়োগের ক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার সদ্য. জুলাই গণ-অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি ও সুরক্ষা চান শহীদ পরিবার-আহতরা সদ্য. বাংলাদেশে গাড়ির কারখানা করবে টয়োটা, প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ সদ্য. ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক সদ্য. ২০২৮ থেকে স্কুলেই নাচ-গান ও কেরাত শিখবে শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী সদ্য. নিয়ম মেনে জন্ম-মৃত্যু নিবন্ধন করেন ৫ শতাংশ, ৯৫ শতাংশই বাধ্য হয়ে: প্রতিমন্ত্রী সদ্য. আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ রয়েছে, ইঙ্গিত তথ্য উপদেষ্টার সদ্য. পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা সদ্য. হাসনাত আব্দুল্লাহ’র প্রতিদ্বন্দ্বী জসিমের দলীয় পদ স্থগিত সদ্য. ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব সদ্য. সরকারি চাকরির নিয়োগের ক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার সদ্য. জুলাই গণ-অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি ও সুরক্ষা চান শহীদ পরিবার-আহতরা সদ্য. বাংলাদেশে গাড়ির কারখানা করবে টয়োটা, প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ সদ্য. ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক সদ্য. ২০২৮ থেকে স্কুলেই নাচ-গান ও কেরাত শিখবে শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী সদ্য. নিয়ম মেনে জন্ম-মৃত্যু নিবন্ধন করেন ৫ শতাংশ, ৯৫ শতাংশই বাধ্য হয়ে: প্রতিমন্ত্রী সদ্য. আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ রয়েছে, ইঙ্গিত তথ্য উপদেষ্টার সদ্য. পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা সদ্য. হাসনাত আব্দুল্লাহ’র প্রতিদ্বন্দ্বী জসিমের দলীয় পদ স্থগিত