জাসদের কার্যালয় থেকে আটক হলেন সাংবাদিক নেতা আবু জাফর সূর্য

স
সদ্য সংবাদ ডেস্ক
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৪০:২০
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলিস্তান জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সাবেক সভাপতি ও সাংবাদিক আবু জাফর সূর্যসহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরের পর জাসদ কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আড়াইটার দিকে আবু জাফর সূর্যকে পুলিশ হেফাজতে নেয়। পরে তাকে একটি পুলিশ ভ্যানে করে পল্টন থানায় নিয়ে যাওয়া হয়।

আটকের আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে হাতকড়া পরা একটি ছবি প্রকাশ করেন আবু জাফর সূর্য। সেখানে তিনি জানান, জাসদের প্রতিনিধি সভায় পেশাগত দায়িত্ব পালনের সময় তাকে এবং আরও কয়েকজনকে হাতকড়া পরিয়ে পুলিশ নিয়ে যাচ্ছে। পরে তিনি পল্টন থানায় থাকার কথাও জানান।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, জাসদ কার্যালয়ে বিপুলসংখ্যক আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানকালে বেশ কয়েকজনকে হেফাজতে নেওয়া হয়েছে।

এর আগে শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডি এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন বলে পুলিশ জানায়। ওই সময় মিছিল থেকে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

পরে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে ধানমন্ডি এলাকা থেকে তিনজন এবং মোহাম্মদপুর থেকে একজনকে আটক করে। পুলিশের দাবি, তাদের কাছ থেকে হাতবোমা উদ্ধার করা হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ধানমন্ডির ওই মিছিলে অংশ নেওয়া কয়েকজন পরে গুলিস্তানের জাসদ কার্যালয়ে গিয়ে অবস্থান নেন। এর আগেই সেখানে শতাধিক ব্যক্তি জড়ো হয়েছিলেন বলে জানা যায়।

খবর পেয়ে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়নসহ পল্টন থানা যুবদলের নেতাকর্মীরা জাসদ কার্যালয়ের বাইরে অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পরে ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার হারুন অর রশীদসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছান।

বিকেল ৪টার দিকে জাসদ কার্যালয় থেকে একে একে বেশ কয়েকজনকে পুলিশ বের করে নিয়ে যায়। তাদের কয়েকজনের হাতে হাতকড়া দেখা যায়। পরে তাদের পল্টন থানায় নেওয়া হয় বলে ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা জানান।

আটক ব্যক্তিদের পরিচয় ও সংশ্লিষ্টতার বিষয়ে থানায় যাচাই-বাছাই করা হবে। যাচাই শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর সদ্য. থাইল্যান্ড-মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি সদ্য. গুলিস্তান থেকে আ.লীগের একাধিক নেতাকর্মী আটক সদ্য. সৌরবিদ্যুৎ ব্যবহারে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নির্দেশনা সদ্য. পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষর সদ্য. সরবরাহ চেইন স্বাভাবিক রেখে বাজার নিয়ন্ত্রণে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী সদ্য. জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশীদের সতর্ক করল দূতাবাস সদ্য. সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত হয়নি, সংশোধনের সুযোগ রয়েছে: তথ্য উপদেষ্টা সদ্য. সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর সদ্য. থাইল্যান্ড-মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি সদ্য. গুলিস্তান থেকে আ.লীগের একাধিক নেতাকর্মী আটক সদ্য. সৌরবিদ্যুৎ ব্যবহারে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নির্দেশনা সদ্য. পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষর সদ্য. সরবরাহ চেইন স্বাভাবিক রেখে বাজার নিয়ন্ত্রণে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী সদ্য. জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশীদের সতর্ক করল দূতাবাস সদ্য. সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত হয়নি, সংশোধনের সুযোগ রয়েছে: তথ্য উপদেষ্টা