টিকাকেন্দ্র ভাঙচুরে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: ডিএনসিসি প্রশাসক

স
সদ্য সংবাদ ডেস্ক
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৫০:২০
সংগৃহীত

রাজধানীর মিরপুর-১ এলাকায় শিশুদের টিকাদান কেন্দ্র রাড্ডা এমসিসএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে আয়োজিত বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ডিএনসিসি প্রশাসক বলেন, টিকাকেন্দ্রের মতো জনস্বাস্থ্যসেবার প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় যারাই জড়িত থাকুক, তাদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে রাড্ডা টিকাকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, প্রতিষ্ঠানটির মালিকানা নিয়ে কোনো ধরনের বিরোধ বা দ্বন্দ্ব থাকতে পারে। তবে সেই বিরোধের জেরে রাতের আঁধারে একটি টিকাদান কেন্দ্র ভাঙচুর করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, শিশুদের স্বাস্থ্যসেবার সঙ্গে সরাসরি সম্পৃক্ত একটি প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা জনস্বাস্থ্য কার্যক্রমের জন্যও উদ্বেগের বিষয়। ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

এদিকে হাম-রুবেলা প্রতিরোধে দেশব্যাপী বিশেষ টিকাদান কর্মসূচি চলার মধ্যেই রাড্ডা টিকাকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনা সামনে এলো। সংশ্লিষ্টরা বলছেন, শিশুদের টিকাদান কার্যক্রম নির্বিঘ্ন রাখতে কেন্দ্রগুলোর নিরাপত্তা ও পরিবেশ নিশ্চিত করা জরুরি।

সদ্য সংবাদ/এসকে

রাজধানী ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর সদ্য. থাইল্যান্ড-মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি সদ্য. গুলিস্তান থেকে আ.লীগের একাধিক নেতাকর্মী আটক সদ্য. সৌরবিদ্যুৎ ব্যবহারে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নির্দেশনা সদ্য. পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষর সদ্য. সরবরাহ চেইন স্বাভাবিক রেখে বাজার নিয়ন্ত্রণে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী সদ্য. জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশীদের সতর্ক করল দূতাবাস সদ্য. সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত হয়নি, সংশোধনের সুযোগ রয়েছে: তথ্য উপদেষ্টা সদ্য. সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর সদ্য. থাইল্যান্ড-মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি সদ্য. গুলিস্তান থেকে আ.লীগের একাধিক নেতাকর্মী আটক সদ্য. সৌরবিদ্যুৎ ব্যবহারে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নির্দেশনা সদ্য. পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষর সদ্য. সরবরাহ চেইন স্বাভাবিক রেখে বাজার নিয়ন্ত্রণে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী সদ্য. জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশীদের সতর্ক করল দূতাবাস সদ্য. সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত হয়নি, সংশোধনের সুযোগ রয়েছে: তথ্য উপদেষ্টা