ফেসবুকে স্বর্ণ-টাকার ভিডিও ভাইরাল, রাতেই সব নিয়ে গেল চোর

স
সদ্য সংবাদ ডেস্ক
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ২০:৪৩:২৯
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে দামি গয়না ও বিপুল পরিমাণ নগদের ছবি-ভিডিও প্রকাশের কয়েক দিনের মধ্যেই চুরির শিকার হয়েছেন ভারতের তামিলনাড়ুর এক ইউটিউবার দম্পতি। তাদের বাড়ি থেকে প্রায় ১ কোটি রুপি মূল্যের স্বর্ণালংকার, হিরার গয়না ও নগদ টাকা খোয়া গেছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চুরির শিকার দম্পতি হলেন ইউটিউবার বিনোদ কুমার ও মধুমিতা। কন্যাকুমারী জেলার নাগেরকোইলের কাছে থামাথুকোনম এলাকায় সন্তানকে নিয়ে বসবাস করেন তারা।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় সন্তানসহ মধুমিতা ও বিনোদ কুমার কেনাকাটার জন্য বাড়ির বাইরে যান। কয়েক ঘণ্টা পর তারা ফিরে এসে দেখতে পান, বাড়ির শোবার ঘরের আলমারি ভাঙা। ভেতরে রাখা স্বর্ণালংকার, নগদ অর্থসহ মূল্যবান সামগ্রী নেই।

ঘটনার পর রাজাক্কামঙ্গলম থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে তদন্তকারীরা ধারণা করছেন, বাড়ির পেছনের দরজা দিয়ে চোরেরা ভেতরে প্রবেশ করেছিল। দরজার তালা কাটতে বিশেষ ধরনের যন্ত্র ব্যবহারের আলামতও পেয়েছে পুলিশ।

পুলিশের কাছে করা অভিযোগ অনুযায়ী, চুরি যাওয়া সামগ্রীর মধ্যে রয়েছে প্রায় ৯৬০ গ্রাম স্বর্ণালংকার, হিরার গয়না এবং ৫০ হাজার রুপি নগদ। সব মিলিয়ে এসব সম্পদের মূল্য আনুমানিক ১ কোটি রুপি বলে জানানো হয়েছে।

তদন্তে নতুন করে গুরুত্ব পাচ্ছে মধুমিতার সামাজিক যোগাযোগমাধ্যমের কর্মকাণ্ড। পুলিশ তার বিভিন্ন পোস্ট ও ভিডিও পর্যালোচনা করছে। এসব কনটেন্টে তাকে দামি গয়না পরা অবস্থায় দেখা গেছে। আবার কিছু ভিডিওতে বাড়িতে থাকা নগদ অর্থের প্রদর্শনও ছিল বলে তদন্তকারীরা জানিয়েছেন।

এমনকি সন্তানের ওপর টাকার নোট ছড়িয়ে দেওয়ার একটি ভিডিও এবং কোথা থেকে গয়না কেনা হয়, সে সম্পর্কিত পোস্টও তার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে ছিল বলে জানিয়েছে পুলিশ।

তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, এসব পোস্টের মাধ্যমে পরিবারের আর্থিক অবস্থা কিংবা তারা কখন বাড়ির বাইরে থাকেন—এমন কোনো তথ্য চোরদের কাছে পৌঁছেছিল কি না।

চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করতে আশপাশের এলাকার তথ্য ও বিভিন্ন আলামত সংগ্রহের পাশাপাশি পরিবারের সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রমও বিশ্লেষণ করছে পুলিশ।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর সদ্য. থাইল্যান্ড-মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি সদ্য. গুলিস্তান থেকে আ.লীগের একাধিক নেতাকর্মী আটক সদ্য. সৌরবিদ্যুৎ ব্যবহারে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নির্দেশনা সদ্য. পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষর সদ্য. সরবরাহ চেইন স্বাভাবিক রেখে বাজার নিয়ন্ত্রণে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী সদ্য. জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশীদের সতর্ক করল দূতাবাস সদ্য. সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত হয়নি, সংশোধনের সুযোগ রয়েছে: তথ্য উপদেষ্টা সদ্য. সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর সদ্য. থাইল্যান্ড-মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি সদ্য. গুলিস্তান থেকে আ.লীগের একাধিক নেতাকর্মী আটক সদ্য. সৌরবিদ্যুৎ ব্যবহারে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নির্দেশনা সদ্য. পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষর সদ্য. সরবরাহ চেইন স্বাভাবিক রেখে বাজার নিয়ন্ত্রণে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী সদ্য. জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশীদের সতর্ক করল দূতাবাস সদ্য. সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত হয়নি, সংশোধনের সুযোগ রয়েছে: তথ্য উপদেষ্টা