জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের রেনেসাঁ ডিবেটিং ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ২০২৬-২০২৭ মেয়াদের এই কমিটিতে সভাপতি হয়েছেন অপু মুন্সি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইয়ামিন সাদাত।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মাহমুদা খানমের অনুমোদনের পর নতুন কমিটির নাম প্রকাশ করা হয়।
কমিটিতে সহসভাপতির দায়িত্ব পেয়েছেন মো. জাকির হোসেন ও মোছা. হেনী। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আকরাম খান ও মো. রাইসুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন জান্নাতুল আদনান পূর্ণ এবং সহসাংগঠনিক সম্পাদক মো. তানভীর মুর্শিদি।
এ ছাড়া দপ্তর সম্পাদক নুরনবী ইসলাম, সহদপ্তর সম্পাদক শাহনেওয়াজ শ্রাবণ, প্রচার সম্পাদক তাজরিনা শারমিন আয়মান, সহপ্রচার সম্পাদক মাহমুদুল হাসান মারুফ, কোষাধ্যক্ষ ওমর চালী এবং সহকোষাধ্যক্ষ হয়েছেন আল শাহরিয়ার।
প্রশিক্ষণ ও কর্মশালা সম্পাদক সাইফুল ইসলাম, সহপ্রশিক্ষণ ও কর্মশালা সম্পাদক ইসমাইল হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক আশরাফুজ্জামান জনি এবং সহতথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শরীফ উদ্দিন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন সামিয়া খাতুন, রাকিফা রায়হানা রিশা, তানজিম হোসেন ওয়াফি, নাঈম ইসলাম, জাহিদ হাসান, আতিয়া ফারিহা ও সাজ্জাতুল ইসলাম।
নতুন দায়িত্ব পাওয়ার পর সভাপতি অপু মুন্সি ক্লাবটির পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন, রেনেসাঁ ডিবেটিং ক্লাব বিশ্ববিদ্যালয়ের পুরোনো ক্লাবগুলোর একটি। একসময় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ক্লাবটির অনেক দক্ষ বিতার্কিক ছিলেন। তবে নানা কারণে বর্তমানে কার্যক্রমে কিছুটা স্থবিরতা এসেছে।
নতুন কমিটির মাধ্যমে সব মতের শিক্ষার্থীদের একসঙ্গে নিয়ে ক্লাবের কার্যক্রম গতিশীল করার কথা জানান তিনি। পাশাপাশি জাতীয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং শিক্ষার্থীদের টেলিভিশন বিতর্কে যুক্ত করার উদ্যোগ নেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন।
সাধারণ সম্পাদক ইয়ামিন সাদাত বলেন, শিক্ষার্থীদের মুক্তচিন্তা ও জ্ঞানচর্চার জায়গা হিসেবে ক্লাবটিকে আরও কার্যকর করতে চান তারা। এ লক্ষ্যে নিয়মিত বিতর্কচর্চা, প্রশিক্ষণ এবং বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে।
নতুন কমিটির হাত ধরে বিশ্ববিদ্যালয়ে যুক্তিনির্ভর চিন্তা ও বিতর্কচর্চার পরিবেশ আরও সমৃদ্ধ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সদ্য সংবাদ/এসএস