তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা সহায়তা, কুবিতে মতবিনিময়

ক
কুবি প্রতিনিধি
২৪ নভেম্বর, ২০২৬ ১৫:১৭:০৮
ছবি: সদ্য সংবাদ

চাকরির বাজারের ওপর নির্ভরতা কমিয়ে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ ২০ লাখ টাকা আর্থিক সহায়তার কর্মসূচি নিয়েছে সরকার। এর আওতায় একজন উদ্যোক্তা সর্বোচ্চ ১০ লাখ টাকা সরকারি প্রণোদনা এবং আরও ১০ লাখ টাকা ঋণসুবিধা পেতে পারেন। শিক্ষার্থীদের এ সুযোগ সম্পর্কে জানাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আয়োজন করা হয়েছে প্রচারণামূলক কর্মশালা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ‘উদ্যোগ: উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’ শীর্ষক আয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রায় ১০০ শিক্ষার্থী অংশ নেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক ড. জুলহাস উদ্দিন। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন। এ ছাড়া কুমিল্লা অঞ্চলের বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা অংশ নেন।

অনুষ্ঠানে উদ্যোক্তা হওয়ার প্রাথমিক প্রস্তুতি থেকে শুরু করে ব্যবসার ধরন নির্বাচন, অর্থায়নের যোগ্যতা, আবেদন করার নিয়ম, প্রয়োজনীয় নথিপত্র এবং ঋণ পরিশোধের পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় শিক্ষার্থীরা ব্যাংক কর্মকর্তাদের কাছে বিভিন্ন প্রশ্ন তুলে ধরেন এবং সরাসরি মতবিনিময়ের সুযোগ পান।

বিশেষ অতিথির বক্তব্যে প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন বলেন, দেশের উন্নয়নে তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা জরুরি। উচ্চশিক্ষা শেষ করে কেবল চাকরির পেছনে না ছুটে তরুণদের নিজেদের উদ্যোগে কর্মসংস্থান তৈরির মানসিকতা গড়ে তুলতে হবে। কাজের যথাযথ মূল্যায়ন এবং উদ্যোক্তাদের জন্য সহজ অর্থায়নের ব্যবস্থা নিশ্চিত করাও প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, সরকারের কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা বাস্তবায়নে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দায়িত্ব শুধু শিক্ষার্থীদের চাকরির উপযোগী করে তোলা নয়, বরং তাদের মধ্যে নতুন কর্মসংস্থান সৃষ্টির সক্ষমতাও তৈরি করা।

তিনি জানান, উদ্যোক্তা হতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিনা ভাড়ায় জমি দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নতুন ক্যাম্পাসকে গ্রিন ক্যাম্পাস হিসেবে গড়ে তোলা, ওয়াটার প্ল্যান্ট স্থাপন এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বে বিভিন্ন প্রকল্প ও ব্যবসা পরিচালনার সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।

ব্যাংক কর্মকর্তাদের উদ্দেশে তিনি শিক্ষার্থীদের ঋণের সুদের হার সহনীয় পর্যায়ে রাখার আহ্বান জানান। তাঁর মতে, চক্রবৃদ্ধি সুদের চাপ তরুণদের উদ্যোক্তা হওয়ার পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

সভাপতির বক্তব্যে সহযোগী অধ্যাপক ড. জুলহাস উদ্দিন বলেন, সরকারের নির্দেশনা ও বাংলাদেশ ব্যাংকের পরিচালনায় বিভিন্ন তফসিলি ব্যাংকের মাধ্যমে তরুণদের স্বাবলম্বী করার এ উদ্যোগ ইতিবাচক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে সহজ শর্তে সরকারি প্রণোদনা ও ঋণসুবিধা পেতে পারেন, সে জন্য ব্যাংক কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন তিনি।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী সদ্য. হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার: শামা ওবায়েদ সদ্য. ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকছে বিমানের রিয়াদ ফ্লাইট সদ্য. ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা সদ্য. স্বর্ণদ্বীপে আজ সামরিক মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত, আহত ২ সদ্য. ইউরেনিয়ামের অষ্টম চালান এখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সদ্য. আজ দুপুরে অনুষ্ঠিত হবে নিম্নতম মজুরি বোর্ডের ৪র্থ সভা সদ্য. আজ ঢাকার দুই এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সদ্য. সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী সদ্য. হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার: শামা ওবায়েদ সদ্য. ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকছে বিমানের রিয়াদ ফ্লাইট সদ্য. ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা সদ্য. স্বর্ণদ্বীপে আজ সামরিক মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত, আহত ২ সদ্য. ইউরেনিয়ামের অষ্টম চালান এখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সদ্য. আজ দুপুরে অনুষ্ঠিত হবে নিম্নতম মজুরি বোর্ডের ৪র্থ সভা সদ্য. আজ ঢাকার দুই এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে