ক্যাম্পাসে হাদির কোনো কিছু রাখতে চাই না’, গোবিপ্রবিতে গ্রাফিতি মুছলেন নিষিদ্ধ ছাত্রলীগসংশ্লিষ্টরা

গ
গোবিপ্রবি প্রতিনিধি
২৪ নভেম্বর, ২০২৬ ০০:৩০:৪০
ছবি: সদ্য সংবাদ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) জুলাই গণঅভ্যুত্থান ও শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিসহ বিভিন্ন স্লোগানসংবলিত গ্রাফিতি মুছে দিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগসংশ্লিষ্ট শিক্ষার্থীরা।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, মুক্তমঞ্চের আশপাশ ও প্রশাসনিক ভবনের বিভিন্ন স্থানে থাকা এসব স্লোগানসংবলিত গ্রাফিতি মুছতে দেখা যায় তাঁদের।

এ সময় উপস্থিত ছিলেন আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহফুজুর রহমান শুভ, একই বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী ও সিকদার জয়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইরফান সাজিদ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবিদ। এ ছাড়া আরও কয়েকজন শিক্ষার্থী সেখানে উপস্থিত ছিলেন। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

গ্রাফিতি মোছার বিষয়ে তাঁরা জানান, ‘হাদি গোপালগঞ্জকে নিয়ে কটূক্তি করেছেন। গোপালগঞ্জের মাটিতে ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাদির কোনো কিছু আমরা রাখতে চাই না। এ কারণেই এসব গ্রাফিতি মুছে দিচ্ছি।’

তাঁদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে জানতে চাইলে তাঁরা বলেন, ‘আমাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। আমরা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী। আজকের এই কর্মসূচিতে অংশ নেওয়া আমরা সবাই গোপালগঞ্জের সন্তান।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এস এম আহসানের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।​

সদ্য সংবাদ/ এরআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী সদ্য. হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার: শামা ওবায়েদ সদ্য. ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকছে বিমানের রিয়াদ ফ্লাইট সদ্য. ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা সদ্য. স্বর্ণদ্বীপে আজ সামরিক মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত, আহত ২ সদ্য. ইউরেনিয়ামের অষ্টম চালান এখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সদ্য. আজ দুপুরে অনুষ্ঠিত হবে নিম্নতম মজুরি বোর্ডের ৪র্থ সভা সদ্য. আজ ঢাকার দুই এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সদ্য. সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী সদ্য. হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার: শামা ওবায়েদ সদ্য. ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকছে বিমানের রিয়াদ ফ্লাইট সদ্য. ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা সদ্য. স্বর্ণদ্বীপে আজ সামরিক মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত, আহত ২ সদ্য. ইউরেনিয়ামের অষ্টম চালান এখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সদ্য. আজ দুপুরে অনুষ্ঠিত হবে নিম্নতম মজুরি বোর্ডের ৪র্থ সভা সদ্য. আজ ঢাকার দুই এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে