জাবি ছাত্রদল নেতা সেলিম রেজাকে বহিষ্কার

জ
জাবি প্রতিনিধি
৭ নভেম্বর, ২০২৬ ১৬:৫৭:৩২
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্তে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজাকে সাংগঠনিক পদসহ প্রাথমিক সদস্যপদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
‎

‎বৃহস্পতিবার (৫ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
‎

‎এর আগে সেলিম রেজার বিরুদ্ধে একাধিক অনিয়ম, অর্থ আত্মসাৎ, দোকান ও বাড়ি দখলের চেষ্টা, অবৈধ বালুর ব্যবসা এবং চাকরি দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগ ওঠে। জানা যায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় দোকান দখল এবং জুলাই শহীদদের এক স্বজনকে হেনস্তা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
‎
‎এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থায় প্রভাব খাটিয়ে তল্লাশির নামে টাকা দাবি এবং চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ আদায়ের অভিযোগও উঠেছে। বিশ্ববিদ্যালয়ের বাস ডিপো থেকে তিনটি কার্ট শেকলবদ্ধ করে আটকে রেখে ১৬ লাখ টাকা দাবি করা হয় এবং পরবর্তী সময়ে তা কমিয়ে ৯ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের অভিযোগও রয়েছে।
‎

এদিকে, এসব অভিযোগের বিষয়ে সেলিম রেজা কিছু কিছু অভিযোগ অস্বীকার করেছেন বলে জানা গেছে। যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর সত্যতা নির্ধারণের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাইসাপেক্ষ।
‎
‎বিভিন্ন অভিযোগ ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগের প্রেক্ষাপটে এবার কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে তাঁকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত জানায় দলটি ।


‎​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আজ ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সদ্য. সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় প্রকাশ সদ্য. জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন সদ্য. ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনাকার্টা: প্রধানমন্ত্রী সদ্য. গ্রাম পুলিশের বেতন বাড়াল সরকার, মিলবে মাসিক মোবাইল ভাতাও সদ্য. ৭ নভেম্বরের কুচকাওয়াজে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. আগামী বছর ঈদুল ফিতর ও আজহায় কত দিন ছুটি, জানাল সরকার সদ্য. ৭ নভেম্বর উপলক্ষে বাবা-মায়ের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. ৭ নভেম্বর প্রকৃত স্বাধীনতা পায় দেশের মানুষ: রিজভী সদ্য. বিমানবন্দরের গোলচত্বরে পরপর দুটি ককটেল বিস্ফোরণ সদ্য. আজ ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সদ্য. সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় প্রকাশ সদ্য. জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন সদ্য. ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনাকার্টা: প্রধানমন্ত্রী সদ্য. গ্রাম পুলিশের বেতন বাড়াল সরকার, মিলবে মাসিক মোবাইল ভাতাও সদ্য. ৭ নভেম্বরের কুচকাওয়াজে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. আগামী বছর ঈদুল ফিতর ও আজহায় কত দিন ছুটি, জানাল সরকার সদ্য. ৭ নভেম্বর উপলক্ষে বাবা-মায়ের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. ৭ নভেম্বর প্রকৃত স্বাধীনতা পায় দেশের মানুষ: রিজভী সদ্য. বিমানবন্দরের গোলচত্বরে পরপর দুটি ককটেল বিস্ফোরণ