বাসা নিয়ে বিরোধ, জাবি ছাত্রদলের দুই নেতা-কর্মীর দফায় দফায় মারামারি

জ
জাবি প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ২২:২৭:১৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংলগ্ন আমবাগান এলাকায় একটি ভাড়াবাসা নিয়ে বিরোধ ও এর জেরে ওঠা চাঁদাবাজির অভিযোগকে কেন্দ্র করে শাখা ছাত্রদলের দুই নেতা-কর্মীর মধ্যে দফায় দফায় মারামারির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ক্যাম্পাসের পাশের আমবাগান এলাকা ও নতুন কলাভবনসংলগ্ন মুরাদ চত্বরে এসব ঘটনা ঘটে।

মারামারিতে জড়িত দুজন হলেন শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম (প্রত্নতত্ত্ব বিভাগ, ৪৩তম ব্যাচ) এবং ছাত্রদল কর্মী রাসেল খন্দকার (প্রত্নতত্ত্ব বিভাগ, ৪১তম ব্যাচ)।

শাখা ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, আমবাগান এলাকার একটি ভাড়াবাসাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত। ওই বাসায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর আত্মীয় ও সাবেক শিক্ষার্থী হোসাইন থাকেন। সম্প্রতি বাসাভাড়া ও বিদ্যুৎ বিল নিয়ে হোসাইন ও তাঁর স্ত্রীর সঙ্গে ওই আত্মীয়ের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা গালিগালাজে গড়ায়।

বিষয়টি মীমাংসার জন্য পরে দুই পক্ষ আমবাগান মোড়ে আলোচনায় বসে। এ সময় ওই পথ দিয়ে রাসেল খন্দকারসহ দুজন যাচ্ছিলেন। পরিস্থিতি দেখে রাসেল সেখানে গিয়ে হস্তক্ষেপ করেন এবং বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন। এরপর হোসাইনের কাছে চাঁদা দাবির অভিযোগ ওঠে রাসেলের বিরুদ্ধে। এ নিয়ে শফিকুলের সঙ্গে তাঁর বিরোধের সূত্রপাত হয় বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।

এ বিষয়ে শফিকুল ইসলাম বলেন, ‘রাসেল বিভিন্ন জায়গায় ছাত্রদলের নাম ও পরিচয় ব্যবহার করে অপকর্ম করছেন। আমবাগান এলাকায় আমার এক বন্ধুর কাছে অন্যদের নাম ব্যবহার করে তিনি চাঁদা দাবি করেছেন। এ কারণে তাঁকে ডেকে বিষয়টি বুঝিয়ে বলা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় থেকে সসম্মানে চলে যেতে বলেছি।’

তবে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছেন রাসেল খন্দকার। তিনি বলেন, ‘হোসাইন ও তাঁর স্ত্রী বাসা ও বিলসংক্রান্ত কারণে সাব্বিরের এক মামাকে গালিগালাজ করেন। সাব্বিরের অনুরোধে বিরোধ মীমাংসা করতে আমি সেখানে গিয়েছিলাম। আমি কোনো চাঁদা দাবি করিনি। বরং শুধু সরি বলিয়ে বিষয়টি মীমাংসা করে দিই।’

রাসেল উল্টো মারধরের অভিযোগ করেন। তিনি বলেন, ঘটনার পরদিন শফিকুল তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন এবং মাথায় আঘাত করেন। পরে তাঁকে মুরাদ চত্বরে ডেকে নিয়ে শফিকুল, সেলিম রেজাসহ কয়েকজন মারধর করেন। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে জখম হয় এবং তিনি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, শফিকুল ইসলাম শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজার অনুসারী। ঘটনার সময় সেলিম রেজাও মুরাদ চত্বরে উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সেলিম রেজা বলেন, ‘রাসেল ছাত্রদলের কেউ নন। তাঁর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ জানার পর বিষয়টি নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে মুরাদ চত্বরে হাতাহাতি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আমি নেতা-কর্মীদের নিবৃত্ত করি এবং রাসেলকে ক্যাম্পাস থেকে চলে যেতে বলি।’

সার্বিক বিষয়ে জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, ‘ঘটনাটি ক্যাম্পাসের বাইরের বিরোধের জের ধরে ঘটেছে। তবে এর প্রভাব ক্যাম্পাসে পড়ায় বিষয়টি কেন্দ্রীয় সংসদকে জানানো হবে। কেন্দ্রীয় সংসদের সঙ্গে আলোচনা করে ঘটনা তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. হুমকি-ধমকিতে ভয় পাওয়ার দল না বিএনপি: মীর শাহে আলম সদ্য. ৪৯তম বিসিএসে ৬১১ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ সদ্য. সেপ্টেম্বরে ৭১ অজ্ঞাতনামা মৃতদেহ উদ্ধার, কারা হেফাজতে মৃত্যু দ্বিগুণের বেশি: এমএসএফ সদ্য. মরিয়মের পরিবারের সঙ্গে এমপি নজরুলের আপস, আপত্তি নেই জামিনে সদ্য. প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য করায় স্কুলশিক্ষক আটক সদ্য. সরকার নির্ধারিত দামে মিলছে না এলপিজি, ডিসিদের মাঠে নামার নির্দেশ সদ্য. ফার্নেস অয়েলের নতুন মূল্য নির্ধারণ, রাত ১২টা থেকে কার্যকর সদ্য. মিরপুরে সাংবাদিককে মারধরের করে ফোন কেড়ে নেওয়ার অভিযোগ এসআই আল-আমিনের বিরুদ্ধে সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার সদ্য. হুমকি-ধমকিতে ভয় পাওয়ার দল না বিএনপি: মীর শাহে আলম সদ্য. ৪৯তম বিসিএসে ৬১১ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ সদ্য. সেপ্টেম্বরে ৭১ অজ্ঞাতনামা মৃতদেহ উদ্ধার, কারা হেফাজতে মৃত্যু দ্বিগুণের বেশি: এমএসএফ সদ্য. মরিয়মের পরিবারের সঙ্গে এমপি নজরুলের আপস, আপত্তি নেই জামিনে সদ্য. প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য করায় স্কুলশিক্ষক আটক সদ্য. সরকার নির্ধারিত দামে মিলছে না এলপিজি, ডিসিদের মাঠে নামার নির্দেশ সদ্য. ফার্নেস অয়েলের নতুন মূল্য নির্ধারণ, রাত ১২টা থেকে কার্যকর সদ্য. মিরপুরে সাংবাদিককে মারধরের করে ফোন কেড়ে নেওয়ার অভিযোগ এসআই আল-আমিনের বিরুদ্ধে সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার