রাজনীতি
গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়ে বিএনপি, স্বাধীনতা ও দায়িত্বে গুরুত্বারোপ
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রোববার (২১ ডিসেম্বর) হোটেল র্যাডিসনে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদসহ অন্যান্য নেতারা। সভায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, 'দেশে গণমাধ্যমের ওপর হামলার ঘটনার সময় যারা পাশে দাঁড়িয়েছে, ভবিষ্যতেও তাদের প্রতি সমর্থন থাকবে। আগের ফ্যাসিবাদী শাসনামলে সাংবাদিকরা কঠিন সময়ের মুখোমুখি হয়েছে। তবে এখন নতুন আশার আলো দেখা যাচ্ছে।'
খালেদা জিয়ার অসুস্থতার দায় শেখ হাসিনার: রিজভী
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার মূল কারণ শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত দোয়া মাহফিলে এ মন্তব্য করেন তিনি।
মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি, তাই মেগা প্রকল্প করা যাবে না: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দল ক্ষমতায় গেলে কোনো মেগা প্রকল্প নেওয়া হবে না, কারণ তার ভাষায় “মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি।” তিনি জানান, রাষ্ট্রের অর্থ ব্যয় করা হবে জনগণের শিক্ষা, স্বাস্থ্য ও মানবাধিকার উন্নয়নে।
বনানীর কড়াইল বস্তির অগ্নিকাণ্ড এলাকা পরিদর্শনে জাতীয় যুবশক্তি
রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকাটি আজ দুপুরে পরিদর্শন করেন জাতীয় যুবশক্তির সংগ্রামী সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম। ঘটনাস্থলে তিনি কর্মরত ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে কথা বলেন এবং আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন।
২৫ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা তারেক রহমানের
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবস নিয়ে এক আলোচনা সভায় দেওয়া বক্তব্যে এ কথা জানান তিনি। অনুষ্ঠানে তারেক রহমান বলেন, '১৬ ডিসেম্বর বাংলাদেশের জন্য এক গৌরবোজ্জ্বল দিন, আমাদের বিজয় দিবস। একই সঙ্গে দীর্ঘ প্রায় ১৭ থেকে ১৮ বছর যুক্তরাজ্যে অবস্থান করছি। তবে, আগামী ২৫ তারিখে ইনশাআল্লাহ আমি দেশে চলে যাচ্ছি।'
লকারে হাসিনার পাশাপাশি ছিল রেহানা-জয় ও পুতুলের স্বর্ণ
অগ্রণী ব্যাংকের দুটি লকার থেকে উদ্ধার হওয়া ৮৩২ ভরি স্বর্ণালঙ্কার শুধু ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়; তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং পরিবারের অন্যান্য সদস্যদেরও স্বর্ণ সেখানে ছিল। বুধবার (২৬ নভেম্বর) দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ তথ্য জানান।
প্রশাসনের বড় অংশ জামায়াতের দখলে: রুমিন ফারহানা
প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর জামায়াতে ইসলামের প্রভাব ক্রমেই স্পষ্ট হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। তিনি বলেন, শুধু প্রশাসন বা পুলিশ নয়; বিশ্ববিদ্যালয়, ব্যাংকসহ বহু প্রতিষ্ঠানে জামায়াতের পুরোপুরি আধিপত্য দেখা যাচ্ছে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। এসময় জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর বক্তব্যেরও কঠোর সমালোচনা করেন তিনি।
বিদায় জানাতে এয়ারপোর্টে না যাওয়ার অনুরোধ তারেক রহমানের
দলীয় নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিদের এয়ারপোর্টে তাকে বিদায় জানাতে না যাওয়ার অনুরোধ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ২৫ তারিখে ইনশাআল্লাহ সবার দোয়ায় ও আল্লাহর রহমতে তিনি দেশে ফিরে যাবেন, তবে সেদিন যেন কেউ তাকে বিদায় দিতে এয়ারপোর্টে না যান। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় দেওয়া বক্তব্যে এ অনুরোধ জানান তিনি।
অরাজকতা রুখতে সবাইকে সজাগ থাকার আহ্বান তারেক রহমানের
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সামনের দিনগুলো খুব একটা ভালো নয়। দেশের বিভিন্ন স্থানে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে। এ অবস্থায় গণতন্ত্রে বিশ্বাসী সবাইকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে। রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে জুলাই শহীদদের স্মরণে নির্মিত ডিজিটাল স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, সামনে আমাদের অনেক কাজ।
রাজাকারদের জন্য আওয়ামী লীগই উপযুক্ত দল: মির্জা আব্বাস
মুক্তিযুদ্ধের সময় আলবদর–রাজাকার পরিচিত গোষ্ঠীর রাজনৈতিক সক্রিয়তা ও সাম্প্রতিক বক্তব্যের তীব্র সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এদের জন্য আওয়ামী লীগই উপযুক্ত দল ছিল। বাংলাদেশ জামায়াত ইসলামীকে ইঙ্গিত করে তিনি বলেন, যারা স্বাধীনতার সময় পাকিস্তানি বাহিনীর সহযোগী ছিল, তারা এখন আবার বড় বড় কথা বলছে ও ভোট চাইছে। বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর সিদ্ধেশ্বরী বালুর মাঠে এক মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি।
বিএনপির সঙ্গে গণ অধিকার পরিষদের ২ আসনে সমঝোতা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদের সঙ্গে দুইটি আসনে সমঝোতায় পৌঁছেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রোববার (২১ ডিসেম্বর) রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে এ সমঝোতা হয়।
খালেদা জিয়ার সুস্থতা কামনায় পর্তুগালে দোয়া মাহফিল
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় পর্তুগালে বিশেষ দোয়া মাহফিল করেছে পর্তুগাল শাখা বিএনপির নেতাকর্মীরা। রাজধানীর লিসবনে স্থানীয় একটি রেস্টুরেন্টে এ দোয়া মাহফিল,অনুষ্ঠিত হয়। বিএনপি চেয়ারপারস বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত ও মোনাজাত করেন বায়তুল মোকাররম মসজিদের খতিব কায়েস আহমদ আবদুল্লাহ।