বিদায় জানাতে এয়ারপোর্টে না যাওয়ার অনুরোধ তারেক রহমানের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
দলীয় নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিদের এয়ারপোর্টে তাকে বিদায় জানাতে না যাওয়ার অনুরোধ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ২৫ তারিখে ইনশাআল্লাহ সবার দোয়ায় ও আল্লাহর রহমতে তিনি দেশে ফিরে যাবেন, তবে সেদিন যেন কেউ তাকে বিদায় দিতে এয়ারপোর্টে না যান।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় দেওয়া বক্তব্যে এ অনুরোধ জানান তিনি।

তারেক রহমান বলেন, 'এয়ারপোর্টে লোকসমাগম হলে হট্টগোল সৃষ্টি হতে পারে এবং এতে প্রবাসী বাংলাদেশি ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। এয়ারপোর্টে গেলে মানুষ জানবে এরা সব বাংলাদেশি। এতে দেশের সুনাম নষ্ট হবে, দলের সুনামও নষ্ট হবে।'

দীর্ঘ প্রবাসজীবনের কথা স্মরণ করে তিনি বলেন, 'প্রায় ১৮ বছর ধরে যুক্তরাজ্যে অবস্থানকালে অসংখ্য মানুষের সঙ্গে তার পরিচয় ও স্মৃতি গড়ে উঠেছে।'

এই সময়ে তিনি প্রবাসী নেতাকর্মীদের সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করেছেন বলেও উল্লেখ করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, 'যারা আমার এই অনুরোধ সম্মান জানিয়ে এয়ারপোর্টে যাবেন না, আমি ধরে নিবো তারা দল এবং দেশের স্বার্থে সম্মান ও মর্যাদাকে প্রাধান্য দিয়েছেন। আর অনুরোধ অমান্য করে যারা যাবেন, তাদের বিষয়ে আমি মনে করবো, তারা ব্যক্তিগত স্বার্থে সেখানে উপস্থিত হয়েছেন।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু