রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকাটি আজ দুপুরে পরিদর্শন করেন জাতীয় যুবশক্তির সংগ্রামী সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম। ঘটনাস্থলে তিনি কর্মরত ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে কথা বলেন এবং আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন।

অগ্নিকাণ্ডে বনানী থানা যুবশক্তির তিন সদস্যের ঘরবাড়ি পুড়ে যাওয়ার ঘটনা ডা. জাহেদুল ইসলাম সমবেদনা প্রকাশ করে। তিনি ক্ষতিগ্রস্ত সদস্যদের পরিবারের সঙ্গে দেখা করে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
ডা. জাহেদুল ইসলাম বলেন, 'এই সংকটময় মুহূর্তে জাতীয় যুবশক্তি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সর্বাত্মকভাবে থাকবে।'
পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান, কেন্দ্রীয় সংগঠক শাকিল আহমেদ অলক, রাফায়েত রোমান, আরিফ মুন এবং বনানী থানা যুবশক্তির অন্যান্য নেতৃবৃন্দ।