রাজনীতি

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে বাসভবন ও অফিস প্রস্তুত

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে বাসভবন ও অফিস প্রস্তুত

দীর্ঘ ১৮ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আগমনকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় তার বাসভবন ও অফিসসহ সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে দলটি। বিএনপি সূত্রে জানা গেছে, দেশে ফিরে গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতে থাকবেন তারেক রহমান। তার পাশের বাসা ‘ফিরোজা’য় বসবাস করছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

২৫ জুলাই, ২০২৬
বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে বিএনপির মনোনয়নপত্র উত্তোলন

বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে বিএনপির মনোনয়নপত্র উত্তোলন

বগুড়া-৬ (সদর) আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তৌফিকুর রহমানের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। মনোনয়নপত্র উত্তোলন শেষে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, 'আগামী জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন। তার পক্ষ থেকেই আজ এই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।'

২৫ জুলাই, ২০২৬
নতুন প্রচার কৌশলে বিএনপি, বিতর্কিত প্রার্থী বদলের সিদ্ধান্ত

নতুন প্রচার কৌশলে বিএনপি, বিতর্কিত প্রার্থী বদলের সিদ্ধান্ত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিতর্কিত ও সমালোচিত প্রার্থীদের বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২ ডিসেম্বর) রাতে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্থায়ী কমিটির সদস্যদের এই বৈঠকে সিলেট-৬, নেত্রকোনা-৫, ব্রাহ্মণবাড়িয়া-৪, জামালপুর-২, কুষ্টিয়া-৪, সিরাজগঞ্জ-৩, চট্টগ্রাম-১২ ও ১৩সহ অন্তত ৩০টি আসনে সংশ্লিষ্ট প্রার্থীদের বিরুদ্ধে নৈতিক স্খলন, বিতর্ক সৃষ্টি ও বয়সজনিত অক্ষমতার অভিযোগে মনোনয়ন পরিবর্তনের বিষয়ে আলোচনা হয়।

২৫ জুলাই, ২০২৬
তারেক রহমান দুই-চার দিনের মধ্যে দেশে ফিরতে পারেন: এ্যানি

তারেক রহমান দুই-চার দিনের মধ্যে দেশে ফিরতে পারেন: এ্যানি

বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার পরিস্থিতি না হলে তারেক রহমান খুব দ্রুত দেশে এসে পৌঁছাতে পারেন বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব এবং লক্ষ্মীপুর-৩ আসনের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার বেঁড়ির মাথা এলাকায় অভি উল্যাহ ভূঁইয়ার বাড়ি সামনে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন এ্যানি।

২৫ জুলাই, ২০২৬
মানুষ কবর থেকে ফেরে না, শেখ হাসিনাও রাজনীতিতে ফিরবে না: মামুনুল হক

মানুষ কবর থেকে ফেরে না, শেখ হাসিনাও রাজনীতিতে ফিরবে না: মামুনুল হক

মানুষ যেমন কবর থেকে ফিরে আসে না, তেমনি শেখ হাসিনাও আর বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ১০টায় ময়মনসিংহের গৌরীপুর মধ্যবাজারে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

২৫ জুলাই, ২০২৬
কঠোর হাতে মবোক্রেসি দমন করতে হবে: সালাহউদ্দিন আহমদ

কঠোর হাতে মবোক্রেসি দমন করতে হবে: সালাহউদ্দিন আহমদ

দেশে চলমান বিশৃঙ্খলা, গণমাধ্যমের ওপর হামলা এবং গণ-উন্মাদনার তীব্র সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, মবোক্রেসি বা গণ-উন্মাদনা রুখতে প্রশাসনকে আরও কঠোর ও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। রোববার (২১ ডিসেম্বর) রাজধানীর বনানীতে গণমাধ্যম সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, 'কোনো অজুহাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া বরদাশত করা হবে না। সমাজে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব প্রশাসনের, সেখানে দুর্বলতার সুযোগে মবোক্রেসি মাথাচাড়া দিয়ে উঠছে।'

২৫ জুলাই, ২০২৬
খালেদা জিয়ার জন্য উপহার পাঠালেন ভুটানের রাজা ও প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার জন্য উপহার পাঠালেন ভুটানের রাজা ও প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ উপহার পাঠিয়েছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক এবং প্রধানমন্ত্রী লোটে শেরিং তোবগে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান খালেদা জিয়ার জন্য পাঠানো উপহার গ্রহণ করেন।

২৫ জুলাই, ২০২৬
কেউ পাথর মারলে তাকে আমরা ফুল দিয়ে বরণ করব: হাসনাত

কেউ পাথর মারলে তাকে আমরা ফুল দিয়ে বরণ করব: হাসনাত

কেউ ওপর পাথর ছুঁড়লেও তারা তাকে ফুল দিয়ে বরণ করবেন বলে জানিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, গালি দিলে সালাম জানানো হবে এবং সমালোচনা করা হলে হাসিমুখে তা গ্রহণ করা হবে। সবকিছু আল্লাহর হাতে, তাই জনগণ বিভেদের দিকে যাবে না বলেও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভানী ও সুলতানপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এনসিপির পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচিতে এই বক্তব্য দেন হাসনাত।

২৫ জুলাই, ২০২৬
বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার পক্ষে আনুষ্ঠানিক মনোনয়নপত্র সংগ্রহ

বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার পক্ষে আনুষ্ঠানিক মনোনয়নপত্র সংগ্রহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে বগুড়া শহরের গোহাইল রোডে জেলা নির্বাচন অফিস থেকে খালেদা জিয়ার পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র গ্রহণ করেন সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। মনোনয়নপত্র গ্রহণের পর খালেদা জিয়ার নির্বাচনি সমন্বয়কারী হেলালুজ্জামান লালু বলেন, 'বগুড়া-৭ আসন ম্যাডামের নিজস্ব এলাকা।

২৫ জুলাই, ২০২৬
খালেদা জিয়ার চিকিৎসায় ঢাকায় ব্রিটিশ চিকিৎসক

খালেদা জিয়ার চিকিৎসায় ঢাকায় ব্রিটিশ চিকিৎসক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ঢাকায় এসে পৌঁছেছেন। বুধবার (৩ ডিসেম্বর) সকাল সোয়া ৯টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দরে তাকে ফুল দিয়ে স্বাগত জানান সাবেক সচিব মো. আব্দুল খালেক ও মুঞ্জুর মোর্শেদ চৌধুরী।

২৫ জুলাই, ২০২৬
ট্রাকচাপা থেকে রক্ষা পেলেন গণঅধিকার পরিষদের রাশেদ খান

ট্রাকচাপা থেকে রক্ষা পেলেন গণঅধিকার পরিষদের রাশেদ খান

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দ্রুতবেগে আসা একটি ট্রাকের চাপা থেকে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানিয়ে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাশেদ খান লিখেছেন, 'গণসংযোগ করতে গিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতবেগে আসা একটি ট্রাকের চাপা থেকে সামান্যের জন্য রক্ষা পেয়েছি। পেছন থেকে আমার শ্যালক আমাকে টান দিয়ে না ধরলে বড় ধরনের বিপদ হতে পারতো। মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া।’

২৫ জুলাই, ২০২৬
রাজশাহীতে সাংবাদিকদের হুমকি, যুবশক্তির দুই নেতাকে সাময়িক অব্যাহতি

রাজশাহীতে সাংবাদিকদের হুমকি, যুবশক্তির দুই নেতাকে সাময়িক অব্যাহতি

রাজশাহীতে সাংবাদিকদের তালাবদ্ধ করে আগুন লাগানোর হুমকি দেওয়ার ঘটনায় জাতীয় যুবশক্তির দুই নেতা, রাজশাহী মহানগর শাখার মূখ্য সংগঠক মেহেদী হাসান ফারাবি ও যুগ্ম সদস্য সচিব সোয়াইব আহমেদকে সংগঠনের সকল পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব (দপ্তর) আসাদুর রহমান জানান, গুরুতর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাদের সংগঠনের সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।একইসঙ্গে তাদের কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা দুই দিনের মধ্যে লিখিতভাবে এবং সরাসরি উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারলে বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু