রাজশাহীতে সাংবাদিকদের হুমকি, যুবশক্তির দুই নেতাকে সাময়িক অব্যাহতি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
রাজশাহীতে সাংবাদিকদের তালাবদ্ধ করে আগুন লাগানোর হুমকি দেওয়ার ঘটনায় জাতীয় যুবশক্তির দুই নেতা, রাজশাহী মহানগর শাখার মূখ্য সংগঠক মেহেদী হাসান ফারাবি ও যুগ্ম সদস্য সচিব সোয়াইব আহমেদকে সংগঠনের সকল পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব (দপ্তর) আসাদুর রহমান জানান, গুরুতর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাদের সংগঠনের সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।একইসঙ্গে তাদের কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা দুই দিনের মধ্যে লিখিতভাবে এবং সরাসরি উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারলে বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, সোমবার (১ ডিসেম্বর) রাজশাহী পর্যটন মোটেলে এনসিপির নতুন জেলা কমিটির পরিচিতি সভায় অভিযুক্ত ফারাবি ও সোয়াইবসহ কয়েকজন নেতা কমিটির নতুন আহ্বায়ক সাইফুল ইসলামকে আওয়ামী লীগের লোক বলে অভিযোগ তুললে তা নিয়ে সাংবাদিকরা সাইফুল ইসলামের সঙ্গে কথা বলছিলেন। এ সময় সভাকক্ষে ঢুকে সাংবাদিকদের উদ্দেশে সোয়াইব আহমেদ বলেন, 'এখনই যদি বন্ধ না করেন, আপনাদেরসহ তালা মেরে দেব। আপনাদের পায়খানা-প্রস্রাবও এখানে করতে হবে।'

পাশ থেকে ফারাবিও সাংবাদিকদের উদ্দেশে উস্কানিমূলক ভাষায় কথা বলেন। ঘটনাটি ভিডিওসহ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টির হয়।

এ ঘটনায় সেই রাতেই তীব্র নিন্দা জানিয়ে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন রাজশাহী শাখা এবং মঙ্গলবার রাজশাহী এডিটরস ফোরামও বিবৃতি দেয়। সাংবাদিক সংগঠনগুলো ঘটনার প্রতিবাদ জানিয়ে দায়িত্বশীল আচরণ এবং স্বাধীন সাংবাদিকতার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানায়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি