নতুন প্রচার কৌশলে বিএনপি, বিতর্কিত প্রার্থী বদলের সিদ্ধান্ত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিতর্কিত ও সমালোচিত প্রার্থীদের বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (২ ডিসেম্বর) রাতে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্থায়ী কমিটির সদস্যদের এই বৈঠকে সিলেট-৬, নেত্রকোনা-৫, ব্রাহ্মণবাড়িয়া-৪, জামালপুর-২, কুষ্টিয়া-৪, সিরাজগঞ্জ-৩, চট্টগ্রাম-১২ ও ১৩সহ অন্তত ৩০টি আসনে সংশ্লিষ্ট প্রার্থীদের বিরুদ্ধে নৈতিক স্খলন, বিতর্ক সৃষ্টি ও বয়সজনিত অক্ষমতার অভিযোগে মনোনয়ন পরিবর্তনের বিষয়ে আলোচনা হয়।

গত, ৩ নভেম্বর বিএনপি ২৩৭ টি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করার পর থেকেই দলটির অভ্যন্তরে অর্ধশতাধিক আসনে মনোনয়ন বিদ্রোহ দেখা দেয়। এখনো ঘোষিত হয়নি এমন ৬৩ আসনেও চলছে দৌড়ঝাঁপ ও বিভিন্ন লবিং।

এসব পরিস্থিতির মধ্যে নির্বাচনী প্রচার-প্রচারণাকে নতুনভাবে সাজাতে বড় পরিকল্পনা নিয়েছে দলটি। ‘দেশ গড়ার পরিকল্পনা’ নামে বিশেষ কর্মসূচি নিয়ে মাঠে নামার প্রস্তুতি চলছে। সমাজের সব শ্রেণির মানুষ, বিশেষ করে জেন-জি প্রজন্মকে লক্ষ করে ৭ থেকে ১৩ ডিসেম্বর ছয় দিনের প্রচার কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচিতে বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, নারী উন্নয়ন, ক্রীড়া, পরিবেশ ও ধর্মীয় বিষয়ে কী পরিকল্পনা বাস্তবায়ন করবে, তা ভোটারদের সামনে তুলে ধরা হবে। অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সমন্বয়ে একাধিক টিম দ্রুত মাঠে নেমে প্রচার চালাবে।

বৈঠকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থাও গুরুত্বের সঙ্গে আলোচনা হয়। নেতারা উদ্বেগ প্রকাশ করে জানান, দীর্ঘদিন ধরেই তিনি গুরুতর অসুস্থ। কারাজীবনে সরকারের অসহযোগিতার কারণে তাঁর যথাযথ চিকিৎসা হয়নি বলেও দাবি করেন তারা। সাম্প্রতিক সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানের ভিড়ের মধ্যেও তাঁকে উপস্থিত করানো নিয়ে প্রশ্ন তোলেন নেতারা। তাদের মতে, সেখান থেকেই তাঁর নতুন সংক্রমণের ঝুঁকি তৈরি হতে পারে।

বৈঠকে তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়। সভায় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু