রাজনীতি
বিএনপি ছেড়ে এনসিপির মনোনয়ন পেলেন সাবেক প্রতিমন্ত্রী মনজুর কাদের
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সিরাজগঞ্জ–৫ (বেলকুচি ও চৌহালী) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রাথমিক মনোনয়ন পেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী ও চারবারের সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর মনজুর কাদের। বুধবার (৯ ডিসেম্বর) দলটি প্রথম ধাপে ১২৫টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করে।
হাদির অবস্থা এখনও সংকটাপন্ন, ব্রেন সক্রিয় করতে প্রয়োজন অপারেশন
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার ব্রেন সক্রিয় করার জন্য অপারেশনের প্রয়োজন। তবে, তার শারীরিক অবস্থা এখনো স্থিতিশীল না হওয়ায় অপারেশন করা এখনই সম্ভব না। বুধবার (১৭ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের ফেসবুক পেইজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে ইনকিলাব মঞ্চ।
রোগ-শোক-সংকটেও দেশকে ছেড়ে যাননি খালেদা জিয়া: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল রিজভী বলেছেন, প্রেরণার উৎস বেগম খালেদা জিয়া। কত রোগ-শোকের মধ্যে থেকেও তিনি দল, দেশ এবং মাটি ত্যাগ করেননি। কখনো পশ্চাৎপদ হননি। এটা আমাদের জন্য বড় অহংকার—তার মতো নেতৃত্ব আমরা পেয়েছি।
গণঅধিকার পরিষদে যাচ্ছেন আসিফ
সদ্য পদত্যাগ করা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গণঅধিকার পরিষদে যোগ দিচ্ছেন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। বুধবার রাত সাড়ে ১০টার দিকে এক গণমাধ্যমকে তিনি এ তথ্য নিশ্চিত করেন। রাশেদ খান বলেন, 'আমাদের ছাত্র সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল আসিফ। ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে কোটাবিরোধী আন্দোলনসহ সব লড়াই-সংগ্রামে সে রাজপথে ছিল। সেই সময় তাকে নানা নির্যাতনও সহ্য করতে হয়েছে।'
পর্তুগালে বিএনপির উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা
বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), পর্তুগাল শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) পর্তুগালের রাজধানী লিসবনে সাইফুল হকের সভাপতিত্বে ও এম এ হাকিম মিনহাজ এর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি দেলওয়ার আহমদ রাফি যুগ্ম আহবায়ক পর্তুগাল বিএনপি। সাইদুল ইসলাম সদস্য আহবায়ক কমিটি , আব্দুল হাসিব, সদস্য আহবায়ক কমিটি ,শেখ নিজামুর রহমান টিপু,যথাক্রমে জাকির হোসেন, আব্দুল লতিফ।
‘আজ থেকে এনসিপির সকল কার্যক্রমকে বয়কট করলাম’
ছাত্র‑জনতার অভ্যুত্থানের সময় হাত হারানো আলোচিত যুবক আরজে আতিকুল গাজী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বয়কটের ঘোষণা দিয়েছেন। বুধবার (২৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
ডাকসু নেত্রীর পোস্টে মুক্তিযুদ্ধ বিকৃতির অভিযোগ, তীব্র প্রতিবাদ ছাত্রদলের
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করেছেন অভিযোগ তুলে এর তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। বুধবার (৩ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জুমার বক্তব্যের তীব্র প্রতিবাদ জানায় সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক গণেশ চন্দ্র রায় সাহস ও সদস্য সচিব নাহিদুজ্জামান শিপন।
মির্জা আব্বাস–আমানসহ ৪৫ বিএনপি নেতার অব্যাহতি
রাজধানীর পল্টন ও শাহজাহানপুর থানায় দায়ের করা দ্রুত বিচার আইনের দুটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমানসহ মোট ৪৫ জন নেতাকে অব্যাহতি দিয়েছেন আদালত। বুধবার (১৭ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এ আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, দ্রুত বিচার আইনে দায়ের হওয়া পৃথক দুটি মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য আজকের দিন ধার্য ছিল। এ সময় আসামিপক্ষ মামলার দায় থেকে অব্যাহতির আবেদন জানায়। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে সংশ্লিষ্ট আসামিদের অব্যাহতি দেন।
ভোটে জিততে হলে জনগণের ভালোবাসা জিততে হবে: মির্জা ফখরুল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হতে হলে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবারের নির্বাচন আওয়ামী আমলের নির্বাচন নয়, এবার ভোট হবে নিরপেক্ষ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনষ্টিটিউশন মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির ৫ম দিনের উদ্বোধনীতে এ মন্তব্য করেন তিনি।
জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠকে খালেদা জিয়া ও ডা. তাহেরের রোগমুক্তি কামনায় দোয়া
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের দ্রুত রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। বুধবার (২৬ নভেম্বর) বিকালে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
খালেদা জিয়ার চিকিৎসায় চীনের ছয় সদস্যের বিশেষজ্ঞ টিম
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় চীনের ছয় সদস্যের বিশেষজ্ঞ মেডিকেল টিম ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা কার্যক্রমে যুক্ত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে ডা. চি জিয়াংফাং-এর নেতৃত্বে প্রথমে চার সদস্যের দল হাসপাতালে পৌঁছে সিসিইউতে প্রবেশ করে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা পর্যালোচনা শুরু করেন। পরে আরও দুই চিকিৎসক যোগ দিলে টিমটি ছয় সদস্যে পরিণত হয়।
বাসদ (মার্কসবাদী) প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) তাদের প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে। বুধবার (২৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান দলের সমন্বয়ক কমরেড মাসুদ রানা।