বিএনপি ছেড়ে এনসিপির মনোনয়ন পেলেন সাবেক প্রতিমন্ত্রী মনজুর কাদের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সিরাজগঞ্জ–৫ (বেলকুচি ও চৌহালী) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রাথমিক মনোনয়ন পেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী ও চারবারের সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর মনজুর কাদের। বুধবার (৯ ডিসেম্বর) দলটি প্রথম ধাপে ১২৫টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করে।

বিকেলে এক ফেসবুক পোস্টে বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য মনজুর কাদের এনসিপিতে যোগদানের বিষয়টি জানান। তিনি লিখেন, দেশের অগ্রযাত্রা ও নতুন রাজনীতির ধারণায় বিশ্বাস রেখে, জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসেবে দায়িত্ববোধ থেকে তিনি জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়েছেন এবং সিরাজগঞ্জ–৫ আসনে দলের মনোনয়ন পেয়েছেন। তাঁর ভাষ্য, এনসিপিই সক্ষম নতুন প্রজন্মের নেতৃত্বকে সামনে এনে দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং ভবিষ্যৎকে সুরক্ষিত করতে।

১৯৮৬ সালে সেনাবাহিনী থেকে অবসর নিয়ে মনজুর কাদের জাতীয় পার্টিতে যোগ দেন। একই বছর এবং ১৯৮৮ সালে পাবনা–১ (সাঁথিয়া–বেড়া) আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৮ সালের ৩ মার্চ থেকে ১৯৯০ সালের ৪ ডিসেম্বর পর্যন্ত তিনি পানিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে ১৯৯৬ সালে তিনি জাতীয় পার্টি ছেড়ে বিএনপিতে যোগ দেন। ওই বছর পাবনা–১ থেকে এবং ২০০১ সালে সিরাজগঞ্জ–৬ (চৌহালী ও শাহজাদপুর) আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে সীমানা পুনর্নির্ধারণের মাধ্যমে এই আসনটি সিরাজগঞ্জ–৫ (বেলকুচি–চৌহালী) হিসেবে গঠিত হয়। ২০০৮ সালের নির্বাচনে এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে তিনি মাত্র ২৫২ ভোটের ব্যবধানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল লতিফ বিশ্বাসের কাছে পরাজিত হন।

এবারও তিনি সিরাজগঞ্জ–৫ আসনে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন। তবে বিএনপি এ আসনে কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান (আলিম)–কে প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়। মনজুর কাদেরের ঘনিষ্ঠ সূত্র জানায়, গত সোমবার ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য পদ ও দলের প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করেন। গতকাল কেন্দ্রীয় বিএনপি তাঁর পদত্যাগ গ্রহণ করে। এরপর তিনি এনসিপিতে যোগ দিয়ে মনোনয়ন লাভ করেন।

এই আসনে তাঁর প্রতিদ্বন্দ্বী হবেন বিএনপি প্রার্থী আমিরুল ইসলাম খান এবং জেলা জামায়াতের নায়েবে আমির আলী আলম। এদিকে এনসিপির যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার, যিনি একই আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন, ফেসবুকে মনজুর কাদেরকে অভিনন্দন জানিয়েছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অনুষ্ঠানের স্ক্রিনে ভেসে উঠল দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ছবি, দুই শিক্ষককে শোকজ সদ্য. ইউএনও থেকে সচিব হলেন সাইফুল ইসলাম জয় সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. প্রকল্প বাস্তবায়নে সময়সীমা মানা ও স্বচ্ছতা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ সদ্য. দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অনুষ্ঠানের স্ক্রিনে ভেসে উঠল দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ছবি, দুই শিক্ষককে শোকজ সদ্য. ইউএনও থেকে সচিব হলেন সাইফুল ইসলাম জয় সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. প্রকল্প বাস্তবায়নে সময়সীমা মানা ও স্বচ্ছতা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ সদ্য. দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ