এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, সাবেক সংসদ সদস্য ও বগুড়া-৫ আসনের প্রার্থী জিএম সিরাজ, জেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেলসহ দলটির বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র উত্তোলন শেষে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, 'আগামী জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন। তার পক্ষ থেকেই আজ এই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।'
তিনি আরও বলেন, 'তারেক রহমানের মতো একজন জাতীয় নেতা বগুড়া সদর আসন থেকে নির্বাচনে অংশ নেওয়া আমাদের জন্য গর্বের। নির্বাচনে বগুড়াবাসী তাকে সর্বোচ্চ ভোট দিয়ে বিজয়ী করবেন।'
এদিকে একই দিন বগুড়া-৭ (গাবতলী-শাহজাহানপুর) আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী গোলাম রব্বানী নিজে উপস্থিত থেকে তার মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়নপত্র সংগ্রহ শেষে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তৌফিকুর রহমান সাংবাদিকদের এ বিষয়ে সংক্ষিপ্ত ব্রিফ করেন।
প্রসঙ্গত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন লন্ডনে অবস্থান শেষে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন।