সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। এসময় জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর বক্তব্যেরও কঠোর সমালোচনা করেন তিনি।
তিনি বলেন, 'এসব বক্তব্যে পরিষ্কার বোঝা যায় জামায়াত কী পরিমাণ প্রভাব বিস্তারের চেষ্টা করছে এবং কতটা নিয়ন্ত্রণ দাবি করছে। গত ১৫ বছরে যে রকম অহংকার আমরা দেখেছি, কিছু দলের ভেতরে নির্বাচনের আগেই মাত্র ১৫ মাসে সেই একই রকম আচরণ দৃশ্যমান।'
নির্বাচন প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, 'নির্বাচন শুধু পুলিশ বা প্রশাসন দিয়ে সম্ভব নয়; সরকারের সদিচ্ছা, রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তবে পুলিশ–প্রশাসন কীভাবে কাজ করবে তা নির্ধারণের দায়িত্ব নির্বাচন কমিশনের ওপরই বর্তায়। কমিশন কতটা নিরপেক্ষ ও শক্ত অবস্থান নিতে পারবে, তাই এখন বড় প্রশ্ন।'