রাজাকারদের জন্য আওয়ামী লীগই উপযুক্ত দল: মির্জা আব্বাস

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
মুক্তিযুদ্ধের সময় আলবদর–রাজাকার পরিচিত গোষ্ঠীর রাজনৈতিক সক্রিয়তা ও সাম্প্রতিক বক্তব্যের তীব্র সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এদের জন্য আওয়ামী লীগই উপযুক্ত দল ছিল। বাংলাদেশ জামায়াত ইসলামীকে ইঙ্গিত করে তিনি বলেন, যারা স্বাধীনতার সময় পাকিস্তানি বাহিনীর সহযোগী ছিল, তারা এখন আবার বড় বড় কথা বলছে ও ভোট চাইছে।
 
বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর সিদ্ধেশ্বরী বালুর মাঠে এক মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি।

মির্জা আব্বাস বলেন, 'নির্বাচনের আগে কিছু রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে। কেউ কেউ ভোট না দিলে জান্নাত-জাহান্নামের কথা বলছে, এমনকি কুপিয়ে মারার হুমকিও দেওয়া হচ্ছে।'

জামায়াত ইসলামীকে ইঙ্গিত করে ১৯৭১ সালের স্মৃতি তুলে ধরে তিনি বলেন, 'যারা আলবদর–রাজাকার নামে পরিচিত ছিল, তারা বাংলাদেশের মানুষকে শত্রুর হাতে তুলে দিয়েছিল। আজ তারাই ভোট চাইছে। এটি কি সেই বাংলাদেশ, যেটি তারা চেয়েছিল?'

আওয়ামী লীগকে “অসভ্য ও অভদ্র দল” আখ্যা দিয়ে দলটিকে নিয়ে মির্জা আব্বাস বলেন, 'তাদের সঙ্গে এই গোষ্ঠীরই মানায়। তারা সভ্যতার সঙ্গে চলতে পারে না। তাদের আচরণে ধর্ম বিকৃতির ছাপ রয়েছে।'

তিনি সাধারণ মানুষকে এসব গোষ্ঠীর কর্মকাণ্ড থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, 'জনগণকে অনুরোধ করব, এদের হাত থেকে নিজেদের বাঁচান।'
 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি