পঞ্চমবারের মতো সাফ সভাপতি কাজী সালাউদ্দিন

সদ্য সংবাদ ডেস্ক
১ আগস্ট, ২০২৬ ২১:৫৭:৫৯
ছবি: সংগৃহীত

দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ সংস্থা সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)-এর সভাপতি হিসেবে টানা পঞ্চমবারের মতো নির্বাচিত হয়েছেন কাজী সালাউদ্দিন। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় কংগ্রেসের অনুমোদনের মাধ্যমে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় আরও এক মেয়াদের জন্য দায়িত্ব পেয়েছেন।

শনিবার (৮ আগস্ট) ভুটানে অনুষ্ঠিত সাফ কংগ্রেসে কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে একমাত্র প্রার্থী ছিলেন কাজী সালাউদ্দিন। সাফের গঠনতন্ত্রের ২৪.২ ধারা অনুযায়ী, কোনো পদে প্রার্থীর সংখ্যা শূন্যপদের সমান বা কম হলে কংগ্রেসের অনুমোদনের মাধ্যমে তাকে নির্বাচিত ঘোষণা করা হয়। সেই বিধানেই পুনর্নির্বাচিত হন তিনি।

২০০৯ সাল থেকে সাফের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন কাজী সালাউদ্দিন। গত বছর শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় গঠনতন্ত্র থেকে ৭০ বছর বয়সসীমার বাধ্যবাধকতা তুলে দেওয়ায় ৭১ বছর বয়সেও নতুন মেয়াদে দায়িত্ব পালনের সুযোগ পান তিনি।

এদিকে, সাফের কার্যনির্বাহী কমিটিতে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি সাব্বির আহমেদ আরেফ। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তিনি নির্বাহী কমিটিতে দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার জাসওয়ার উমারু লাবে। নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন মালদ্বীপের হুসাইন শাফিউ।

কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদনের পর নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করলে দক্ষিণ এশিয়ার ফুটবলের আঞ্চলিক সংস্থা সাফে আরও এক মেয়াদের জন্য নেতৃত্ব দেবেন কাজী সালাউদ্দিন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. দিল্লিতে আ.লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক বাতিল, কারণ জানাল ‘দ্য উইক’ সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. ডাকসুর এক বছরের কাজের হিসাব প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. দিল্লিতে আ.লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক বাতিল, কারণ জানাল ‘দ্য উইক’ সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. ডাকসুর এক বছরের কাজের হিসাব প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি