পিতা-মাতাকে যেমন সম্মান করতে হবে। তেমনি শিক্ষকদেরও সম্মান করতে হবে : রনি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ে ‘জলবায়ু পরিবর্তনে বিরুপ প্রভাব মোকাবেলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগ নয় স্থানীয় উদ্যোগও আবশ্যক’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১১ টায় ছেলে এবং মেয়েদের নিয়ে আলাদাভাবে এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মশিউর রহমান রনি। স্কুলের প্রধান মো. মিজানুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সহকারি প্রধান শিক্ষক খন্দকার মো. ইউসুফ, সহকারি সিনিয়র শিক্ষক মো. আব্দুস সোবহান সহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

প্রধান অতিথি সহ সকলের উপস্থিতিতে বিতর্ক প্রতিযোগিতাটি বেশ জাকজমকপূর্ণ হয়ে উঠে। সেই সাথে ‘জলবায়ু পরিবর্তনে বিরুপ প্রভাব মোকাবেলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগ নয় স্থানীয় উদ্যোগও আবশ্যক’ শীর্ষক বিতর্কে পক্ষে এবং বিপক্ষ উভয়পক্ষই বেশ যৌক্তিক দাবীগুলো তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে মশিউর রহমান রনি বলেন, ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয় একটি স্বনামধন্য স্কুল। এই স্কুলের প্রধান শিক্ষক যিনি আছেন তিনি অনেক বিচক্ষণ মানুষ। আজকে যারা বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়েছে আশা করি তারা ভবিষ্যতে আরও অনেকদূর এগিয়ে যাবে। আমি স্কুলের সভাপতি হিসেবে সবসময় সহযোগিতা করে যাবো।

তিনি আরও বলেন, পিতা-মাতাকে যেমন সম্মান করতে হবে। তেমনি শিক্ষকদেরও সম্মান করতে হবে। যারা শিক্ষকদের সম্মান করে না তারা ভালো শিক্ষার্থী হতে পারে না। মানুষের মতো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে না।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’