ফতুল্লায় সমিতি দেওয়ার নামকরে টাকা নিয়ে উধাও প্রতারক চক্র!

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

ফতুল্লার দেওভোগের দাতা সড়ক এলাকায় সমিতি দেওয়ার নাম করে বেশকয়েকজনের কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নেয় একটি প্রতারক চক্র। পরে টাকা নিয়ে পুরো চক্রটি একেবারে উধাও হয়ে যায় এলাকা থেকে। ভুক্তভোগীদের অভিযোগ টাকা নিয়ে যাওয়ার পর থেকে তাঁদের সকল নাম্বার বন্ধ ও কোনভাবেই তাঁদের সাথে আর যোগাযোগ করা যায়নি।

খোঁজনিয়ে জানাযায়, এই প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরেই নগরীর বিভিন্ন স্থানে সমিতি দেওয়ার কথা বলে সহজ সরল মানুষকে কথার ফাঁদে ফেলে তাঁদের সর্বস্ব লুটে নিচ্ছে। সর্ব শেষ শহরের দাতা সড়ক এলাকায় নাম মাত্র একটি অফিস নিয়ে স্থানীয় এলাকার অনেক নারী পুরুষদের তাঁর ঐ নাম সর্বস্ব অফিসের ভূয়া সদস্য বানিয়ে তাঁদের থেকে সমিতি দেওয়ার কথা বলে আগাম টাকা নিয়ে তারিখের পর তারিখ দিয়ে সমিতির টাকা দিতে ব্যর্থ হন প্রতারক চক্রের মূল হোতা পলি ও তাঁর বাকি সদস্যরা।

এক পর্যায় টাকা না দিয়ে গত ৮/১/২০২৫ তারিখে রাতের আধারে পলি ও তাঁর ভূয়া অফিসের কর্মকর্তাতা পলায়ন করনে। পরে ভুক্তভোগিরা ফতুল্লা মডেল থানায় পলি ও তাঁর প্রতারক চক্রের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে দীর্ঘ দিনের চেষ্টায় অভিযোগটি মামলায় রূপ নিলে আসামিদের গ্রেফতার করে আদালতে প্রেরন করেন ফতুল্লা থানা পুলিশ।

ভুক্তভোগী আজিজা জান্নাত বলনে,পুলিশ পলি ও তাঁর সঙ্গীদের গ্রেফতার করে কোর্টে পাঠালেও তারা টাকার জোড়ে জামিনে বের হয়ে গেছে। আমি এবং আমার মতো আরও যারা ভুক্তভোগী রয়েছে তাঁদের সকলের দাবি পুনরায় তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক।

হারুন নামে এক ব্যবসায়ী বলেন, পলি ও তাঁর দলের সদস্যরা আমাকে নানাভাবে প্রলভন দেখিয়ে আমার কাছ থেকে ২লক্ষ টাকানিয়ে গেছে আমি তাঁর এই অপরাধীদের আইনের আওতায় এনে তাঁদের শাস্তির মাধ্যমে আমার টাকা আমাকে ফিরিয়ে দেওয়া হোক।

এই বিষয়ে প্রারক চক্রের মূল হোতা পলির সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করে ব্যার্থ হলে তাঁর আর কোন বক্তব্য নেওয়া সম্বভ হয়নি।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানায়, এই ঘটনায় মামলায় হয়েছে মামলাটি কোর্টে চলমান রয়েছে।   

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’