ফতুল্লায় অয়ন ওসমানের ক্যাডার বাসেত মেম্বার গ্রেফতার

A
Admin
সাবেক সাংসদ শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের ঘনিষ্ট বৈষম্যবিরোধী হত্যা
মামলার আসামী ফতুল্লা ইউপির ৫নং ওয়ার্ড মেম্বার মো.আবদুল বাসেতকে আটক করে
পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। মঙ্গলবার ২৯ জুলাই সকাল ১১টায় ফতুল্লা
ইউনিয়ন পরিষদের সামনে থেকে আটক করে থানায় নিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামী ফতুল্লা ইউপির ৫নং ওয়ার্ড মেম্বার মো.আবদুল বাসেতকে থানায় সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর ( তদন্ত ) মো.আনোয়ার হোসেন বলেন, বাসেত মেম্বারকে জনতা কর্তৃক থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। এছাড়াও আরও কোন মামলা রয়েছে কিনা তা দেখা হচ্ছে। তাকে আদালতে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে জনতা কর্তৃক আটক বাসেত মেম্বার থানা হেফাজতে বলেন,আমার বিরুদ্ধে একটি মামলা রয়েছে তবে সেটা বাদীর সাথে কথা বলে আদালতের মাধ্যমে আপোষের কাগজপত্র জমা দেয়া হয়েছে। সেই একটি মামলা ছাড়া আমার বিরুদ্ধে কোন মামলা নেই।
অপরদিকে বাসেত মেম্বারকে আটকের পর মুখ খুলতে শুরু করেছে তার ৫ ওয়ার্ডের ভুক্তভোগী সাধারন মানুষ। তারা বলেন,বাসেত নির্বাচিত হওয়ার পর এলাকাতে তেমন কোন উন্নয়ন করেনি। শুধুমাত্র সাবেক এমপিপুত্র অয়ন ওসমানের ঘনিষ্টজন হওয়া সুবাদে সে তার নিজস্ব বাহিনী নিয়ে এলাকাতে নানাবিধ অনিয়ম করে বেড়াতেন। এলাকাতে জুয়ার আসর,মাদকের প্রনবতা বৃদ্ধি এবং জমিসংক্রান্ত বিচারের নামে মোটা অংকের টাকা উপার্জনই ছিলো তার একমাত্র হাতিয়ার। শুধুমাত্র এমপি পুত্রের ঘনিষ্টজন হওয়ায় তার বিরুদ্ধে কেউ টুশব্দ করতে সাহস পেতনা।

মন্তব্য (0)
মন্তব্য করুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
বিজ্ঞাপনের জন্য খালি স্পেস
এই বিভাগের আরও খবর
মহাসড়কে গাছের গুঁড়ি, নকলায় ৫ জনকে জরিমানা
৩০ অক্টোবর, ২০২৬
যমুনা নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
৩০ অক্টোবর, ২০২৬
বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬
৩০ অক্টোবর, ২০২৬
চাকরি দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগ, ভুয়া এনএসআই আটক
৩০ অক্টোবর, ২০২৬
ক্রেতা সেজে পুলিশের অভিযান, জামালপুরে সাড়ে ৬ কেজি গাঁজাসহ আটক ২
৩০ অক্টোবর, ২০২৬
-
একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী
-
মহাসড়কে গাছের গুঁড়ি, নকলায় ৫ জনকে জরিমানা
-
বাসার ফ্যানে ঝুলছিল ৮ বছরের শিশুর মরদেহ, পরিবারের দাবি আত্মহত্যা
-
যমুনা নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
-
‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’
-
দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম
-
কুবিতে এক্সিকিউটিভ এমবিএর ২৫তম ব্যাচের নবীনবরণ
-
কুবির বরিশাল বিভাগীয় শিক্ষার্থী সংগঠনের নেতৃত্বে নয়ন-স্বর্ণা
-
বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬
-
তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ