ফতুল্লায় ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
ফতুল্লায় ইজিবাইকের ধাক্কায় চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ (বুধবার, ২৪ সেপ্টেম্বর ) সকাল সাড়ে ৯টার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিমুর নাম মো. আব্দুল্লাহ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ধর্মগঞ্জ এলাকার চালক মো. সাগর (৩০) বেপরোয়া গতিতে ইজিবাইকটি চালিয়ে যাওয়ার সময় শিশু আব্দুল্লাহকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় ওই চালক শিশুটিকে উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুল্লাহ কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুলবাগ গ্রামের দেলোয়ার হোসেন ও নাদিরা বেগমের ছেলে। সে বর্তমানে ধর্মগঞ্জ ঢালিপাড়া মুন্সিবাড়ি এলাকায় বাবা মায়ের সঙ্গে ভাড়া থাকতো।

পরে খবর পেয়ে ফতুল্লা থানার এসআই মো. ইয়াসিন আরাফাত সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

পুলিশের এ কর্মকর্তা জানায়, নিহত শিশু আব্দুল্লার পরিবার এ ঘটনায় মামলা করতে রাজি না হওয়ায় হাসপাতাল থেকে মরদেহ বাবা-মায়ের কাছে হস্তান্তর করেছে। এ বিষয়ে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ