ফতুল্লায় বৃষ্টির পানিতে তলিয়ে গেছে মসজিদের নিচতলা

ফতুল্লায় বৃষ্টির পানিতে তলিয়ে গেছে মসজিদের নিচতলা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

গত দুদিনের টানা বৃস্টিতে ফতুল্লার লালপুর পৌষাপুকুর পাড় এলাকায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। প্রতিটি রাস্তা-ঘাট, অলি-গলি হাটু সমান পানির নীচে তলিয়ে গেছে।

বিভিন্ন বাসা বাড়ী এমনকি মসজিদের ভিতরে পানি ঢুকেছে। যা স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন ঘটচ্ছে। বৃষ্টির কারণে রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগের সৃস্টি হয়েছে। মুসল্লিদের নামাজ আদায়ে সমস্যা হচ্ছে।

মসজিদে পানি ঢোকার কারণে মুসল্লিরা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারছেন না, যা তাদের ধর্মীয় কাজে ব্যাঘাত ঘটাচ্ছে।

সরেজমিনে মসজিদটি ঘুরে এবং মুসুল্লিদের সঙ্গে কথা বলে জানা যায়, গত দুদিনের টানা বৃস্টিতে মসজিদের নীচতলায় পানি উঠে গেছে। ফলে নিচতলায় নামাজ আদায় করতে পারছেনা মুসল্লিরা।

শুধু তাই নয় মসজিদে প্রবেশের রাস্তা কমর সমান পানি নীচে তলিয়ে গেছে। বৃস্টিতে ভরে যাওয়া ড্রেন থেকে উঠে আসা নোংরা পানি দিয়ে মসজিদে আসা সম্ভব হয়ে উঠছেনা মুসুল্লিদের।

ফতুল্লার লালপুর ও পৌষাপুকুর পাড় এলাকার রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ভ্যানগাড়ী চলাচলের একমাত্র মাধ্যম হয়ে উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, সামান্য পথ পাড়ি দিতেও অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে।

আরেকটু পানি বৃদ্ধি পেলে নৌকা ছাড়া চলাচল অসম্ভব হয়ে দাড়াবে। সেক্ষেত্রে অতিরিক্ত ভাড়ার পাশাপাশি ভোগান্তি চরমে পৌছাবে। পায়ে হেটে চলাতো দুরের কথা মটর রিক্সা, মিশুক ও চলাচল করতে পারছেনা রাস্তা দিয়ে।

স্থানীয়দের অনেকেই ক্ষোভ থেকে বলেন,সরকার পরিবর্তন হয় ঠিকই কিন্ত লালপুর -পৌষাপুকুর এলাকাবাসীর ভাগ্য পরিবর্তন হয়না। ১৬ বছর যাবৎ কোনো সংস্কার নেই এ এলাকায়। যত দিন যাচ্ছে সাধারণ মানুষরে ভোগান্তি ততই বাড়ছে । এই এলাকার সংস্কার যে কবে হবে একমাত্র আল্লাহ জানে।

এখন আমরা প্রত্যাশা করি যে অন্তর্র্বতীকালীন সরকার জনপ্রতিনিধিদের মাধ্যমে এই লালপুরের ড্রেনগুলো ও রাস্তা দ্রুত সংস্কার করে লালপুরবাসীর ভোগান্তি লাঘব হবে। হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর বিএনপি নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরী নিজ অর্থায়নে ড্রেন পরিস্কার ও পাম্পকে সচল করে জলাবদ্ধতা নিরসনে কাজ করেছে।

তাই অন্যান্যবারের তুলনায় এবার জলাবদ্ধতার ভোগান্তিতে পড়তে হয়নি। কিন্ত গত দুদিনের টানা বৃস্টিতে এলাকার রাস্তা, বাড়ীঘরসহ মসজিদেও পানি ঢুকেছে।

স্থানীয় ইউপি সদস্য কাজী মাঈনুদ্দিন জানান, রিয়াদ মোহাম্মদ চৌধুরী ও শাহ আলম সাহেবের অর্থায়নে সচল হওয়া তিনটি পাম্প একযোগে চালু করা হয়েছে। কিন্ত বৃস্টির কাছে আমরা অসহায় হয়ে পরেছি।

এভাবে আরো কয়েক ঘন্টা বৃস্টি হলে পরিস্থিতি ভয়াবহ আকারে রুপ নিবে। আল্লাহই এখন আমাদের একমাত্র ভরসা। তিনিই পারেন লালপুর- পৌষাপুকুর পাড় এলাকাবাসীকে এ বিপদ থেকে রক্ষা করতে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি সদ্য. ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায় ঘোষণা আগামীকাল সদ্য. সরকারের হারানো অস্ত্রের সন্ধান দিলে মিলবে পুরস্কার সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডাকসু থেকে নামিয়ে ভেঙে ফেলা হলো জিন্নাহর ছবি সদ্য. ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ ৭ নেতার মামলার রায় ঘোষণা আগামীকাল সদ্য. সরকারের হারানো অস্ত্রের সন্ধান দিলে মিলবে পুরস্কার