ফল পুনর্গণনার দাবিতে ডিসি অফিস ঘেরাও পাবনায় বিএনপির নেতা-কর্মীদের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
পাবনা-৩ ও ৪ আসনের ভোট পুনর্গণনার দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর নেতা–কর্মীরা পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও করেছেন। আজ শুক্রবার বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাসান জাফির তুহিন পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ২০৬ ভোট। তাঁর চেয়ে ৩ হাজার ২৬৯ ভোট বেশি পেয়ে এ আসনে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আলী আছগার।

অন্যদিকে পাবনা-৪ আসনে ৩ হাজার ৮০১ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন জামায়াতের প্রার্থী আবু তালেব মণ্ডল। তিনি পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৬৭৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৮৭৪ ভোট।

বিএনপির নেতা–কর্মীদের বিক্ষোভকে কেন্দ্র করে শুক্রবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। কার্যালয়ের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয় এবং সেনা সদস্য, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন করা হয়। এ সময় বিক্ষোভকারীরা ‘অবৈধ নির্বাচন মানি না, মানব না’ ও ‘ভোট গণনা বাতিল চাই, করতে হবে’সহ বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভের একপর্যায়ে পাবনা-৩ ও ৪ আসনে পরাজিত বিএনপির দুই প্রার্থী জেলা রিটার্নিং কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তাঁদের আবেদন নির্বাচন কমিশনে পাঠানোর আশ্বাস দিলে তাঁরা নেতা–কর্মীদের নিয়ে সেখান থেকে চলে যান।

পাবনা-৩ আসনের পরাজিত প্রার্থী হাসান জাফির তুহিন বলেন, নির্বাচনে প্রশাসনের ভূমিকা নিরপেক্ষ ছিল না এবং তাঁদের নেতা–কর্মীদের হয়রানি করা হয়েছে। ভোট গণনায় কারচুপির অভিযোগ তুলে তিনি পুনরায় ভোট গণনার আবেদন করেছেন এবং পুনর্গণনা হলে নিজের বিজয়ের আশা প্রকাশ করেন।

একই অভিযোগ তুলে পাবনা-৪ আসনের পরাজিত প্রার্থী হাবিবুর রহমান হাবিবও ভোট পুনর্গণনার দাবি জানান।

এ বিষয়ে পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফার সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আলীম জানান, দুই প্রার্থীর আবেদন ইতিমধ্যে নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে এবং পরবর্তী সিদ্ধান্ত কমিশন নেবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’