ফিলিস্তিনি শিশু হিন্দকে নিয়ে নির্মিত সিনেমার প্রদর্শনী আটকে দিল ভারত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
গাজায় ইসরায়েলি হামলায় নিহত পাঁচ বছর বয়সী ফিলিস্তিনি শিশু হিন্দ রাজাবের হৃদয়বিদারক কাহিনী নিয়ে নির্মিত অস্কার মনোনীত চলচ্চিত্র ‘দ্য ভয়েস অব হিন্দ রাজাব’-এর প্রদর্শনী ভারতে আটকে দিয়েছে দেশটির কেন্দ্রীয় চলচ্চিত্র সেন্সর বোর্ড। রাজনৈতিক স্পর্শকাতরতার কারণ দেখিয়ে ছবিটির মুক্তি বন্ধ রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন ভারতীয় পরিবেশক।

পরিচালক কাউথার বেন হানিয়ার এই চলচ্চিত্রটি গত সেপ্টেম্বরে ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়ার পর টানা ২০ মিনিট দাঁড়িয়ে করতালির মাধ্যমে দর্শকদের অভিবাদন পায় এবং ‘সিলভার লায়ন’ পুরস্কার অর্জন করে। তবে ভারতে এর মুক্তি নিয়ে এখন অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ভারতে ছবিটির পরিবেশক সংস্থা ‘জয় বিরাত্রা এন্টারটেইনমেন্ট’-এর প্রধান মনোজ নন্দওয়ানা আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘ভ্যারাইটি’-কে জানান, গত ফেব্রুয়ারিতে তিনি ছবিটি সেন্সর ছাড়পত্রের জন্য জমা দেন এবং অস্কার অনুষ্ঠানের আগে ৬ মার্চ মুক্তির পরিকল্পনা ছিল। কিন্তু সেন্সর বোর্ডের এক সদস্য তাকে জানান, ছবিটি মুক্তি পেলে ভারত-ইসরায়েল দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভাব পড়তে পারে।

এই যুক্তিকে প্রত্যাখ্যান করে নন্দওয়ানা বলেন, একটি চলচ্চিত্রের কারণে ভারত ও ইসরায়েলের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে—এমন ধারণা অযৌক্তিক। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি ও ফ্রান্সসহ ইসরায়েলের ঘনিষ্ঠ সম্পর্ক থাকা বিভিন্ন দেশে ছবিটি মুক্তি পেয়েছে, কিন্তু ভারতে তা আটকে রাখা হচ্ছে।

এদিকে এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পর দেশটির রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সমালোচনার ঝড় ওঠে। কংগ্রেস নেতা ও সংসদ সদস্য শশী থারুর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ ঘটনাকে লজ্জাজনক আখ্যা দিয়ে বলেন, একটি গণতান্ত্রিক সমাজে চলচ্চিত্র প্রদর্শন মত প্রকাশের স্বাধীনতারই বহিঃপ্রকাশ এবং এর সঙ্গে রাষ্ট্রের পারস্পরিক সম্পর্কের কোনো যোগ নেই।

তিনি আরও বলেন, কোনো বিদেশি দেশের সম্ভাব্য অসন্তোষের আশঙ্কায় চলচ্চিত্র বা বই নিষিদ্ধ করার সংস্কৃতি বন্ধ হওয়া উচিত এবং এটি একটি পরিণত গণতন্ত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

চলচ্চিত্রটির মূল বিষয়বস্তু পাঁচ বছর বয়সী শিশু হিন্দ রাজাবকে ঘিরে, যে গাজায় ইসরায়েলি হামলার সময় একটি গাড়ির ভেতরে আটকা পড়ে। গাড়ির অন্য সদস্যরা তখনই নিহত হয়েছিলেন। উদ্ধারের জন্য তার আর্তনাদের অডিও বিশ্বজুড়ে আলোড়ন তোলে। ১২ দিন পর গাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তাকে উদ্ধারে যাওয়া অ্যাম্বুলেন্সের দুই প্যারামেডিকও হামলায় প্রাণ হারান।

বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে ভারতের পররাষ্ট্রনীতিতে ইসরায়েলের প্রতি সমর্থন বৃদ্ধির প্রেক্ষাপটে এই সিদ্ধান্তে রাজনৈতিক প্রভাব থাকতে পারে। এর আগেও ভারতের বর্ণপ্রথা ও ধর্মীয় রাজনীতি নিয়ে নির্মিত অস্কার-শর্টলিস্টেড চলচ্চিত্র ‘সন্তোষ’ একই ধরনের বাধার মুখে পড়েছিল, যদিও নির্মাণকালে সরকারি অনুমোদন ও প্রণোদনা নেওয়া হয়েছিল।

এ বিষয়ে এখনো ভারতীয় সেন্সর বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’