ফেসবুক মন্তব্যকে কেন্দ্র করে শিক্ষার্থীকে হুমকি দেওয়ার অভিযোগ, অডিও ফাঁস

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘আর্জেন্টিনা ফ্যানস ইউনিটি’র নবগঠিত কমিটিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি মন্তব্যের জেরে এক সাধারণ শিক্ষার্থীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) যুগ্ম সদস্যসচিব বাঁধন বিশ্বাস স্পর্শের বিরুদ্ধে। ভুক্তভোগী সজীব হাসান বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

জানা গেছে, সম্প্রতি ইবিতে আর্জেন্টিনা ফ্যানস ইউনিটির নতুন কমিটি ঘোষণা করা হয়, যেখানে আসিফ হাসান লিখনকে সভাপতি এবং মনিরুজ্জামান মিমকে সাধারণ সম্পাদক করা হয়। এই কমিটিকে কেন্দ্র করে বৈছাআ নেতা বাঁধন বিশ্বাস স্পর্শ তাঁর ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। পোস্টে তিনি নবগঠিত কমিটিকে ‘ছাত্রলীগের পুনর্বাসিত আর্জেন্টিনা কমিটি’ বলে আখ্যায়িত করেন এবং সভাপতি আসিফ হাসান লিখনের বিরুদ্ধে জুলাই আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়া ও সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতনের অভিযোগ তোলেন।

উক্ত পোস্টের নিচে  সজীব হাসান নামের এক শিক্ষার্থী মন্তব্য করে লেখেন, “বান্ধবীর টাকা মেরে, ডেকোরেশনের চেয়ার খেয়ে মনে হয় বাঁধন ভুলে গেছে নিজেও ছাত্রলীগ দ্বারা নিয়ন্ত্রিত ছিল।” এই মন্তব্যকে কেন্দ্র করে ক্ষুব্ধ হন ছাত্রনেতা বাঁধন।

অভিযোগ রয়েছে, এরপর সজীব হাসান নামের ওই শিক্ষার্থীকে ফোন করে হুমকি দেন বাঁধন বিশ্বাস স্পর্শ। এ সংক্রান্ত একটি অডিও প্রতিবেদকের হাতে এসেছে। সেখানে তাকে আলটিমেটাম দিতে শোনা যায়। তিনি বলেন, “বান্ধবীর টাকা মেরে দেওয়া এবং চেয়ার চুরির বিষয়টি আজ সন্ধ্যা সাতটার মধ্যে প্রমাণ করতে হবে। সাংবাদিকরাও প্রমাণ করতে পারেনি। তোকে এই মন্তব্য করার জন্য শেল্টার দিচ্ছে কে? তোর ডিপার্টমেন্টের যদি কোনো বাপ থাকে, শিক্ষক বা চেয়ারম্যান থাকে আমাকে বল। সন্ধ্যা সাতটার মধ্যে প্রমাণ দিতে না পারলে তোর খবর আছে। আমি চেয়ার চুরি করিনি, চেয়ারগুলো জব্দ করেছিলাম।”

তিনি আরও বলেন, “ক্যাম্পাসের কোনো বাপই তোকে বাঁচাতে পারবে না।

ভুক্তভোগী শিক্ষার্থী সজীব হাসান বলেন, “একটি পাবলিক পোস্টে আমি মন্তব্য করেছি। আমি কোনো মিথ্যা তথ্য দিইনি। ক্যাম্পাসে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছাত্রলীগ সংশ্লিষ্টতার ছবি ও চেয়ার চুরির অভিযোগসহ নানা বিষয় আলোচনায় এসেছে। তার প্রেক্ষিতেই আমি মন্তব্য করেছি। এরপর তিনি আমাকে হুমকি দেন। এতে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি প্রক্টর অফিসে লিখিত অভিযোগ দেব।”

অভিযুক্ত বাঁধন বিশ্বাস স্পর্শ বলেন, “সিনিয়র হিসেবে আমি ছোট ভাইকে শাসন করতে পারি। সে না জেনে আমার বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করেছে। চেয়ার চুরির অভিযোগ সঠিক নয়; সেগুলো আমি জব্দ করেছিলাম।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. সংসদে নোটিশ-কথার গুরুত্ব না দেওয়ায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির সদ্য. চলতি বছর শুরু হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর অনুরোধে লংমার্চ স্থগিত করল পাকিস্তান জামায়াত সদ্য. বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন সদ্য. আ. লীগের সাবেক সংসদ সদস্যকে কারাগারে প্রেরণ সদ্য. ট্রাম্প-মেলানিয়ার অভ্যর্থনা অনুষ্ঠানে তারেক-জুবাইদা সদ্য. কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা ও সাবেক পাবলিক প্রসিকিউটর গ্রেপ্তার সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. সংসদে নোটিশ-কথার গুরুত্ব না দেওয়ায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির সদ্য. চলতি বছর শুরু হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর অনুরোধে লংমার্চ স্থগিত করল পাকিস্তান জামায়াত সদ্য. বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন সদ্য. আ. লীগের সাবেক সংসদ সদস্যকে কারাগারে প্রেরণ সদ্য. ট্রাম্প-মেলানিয়ার অভ্যর্থনা অনুষ্ঠানে তারেক-জুবাইদা সদ্য. কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা ও সাবেক পাবলিক প্রসিকিউটর গ্রেপ্তার