ফেনীতে তাঁতী দল নেতাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
ফেনীর সোনাগাজীতে তাঁতি দলের এক নেতাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের গুনক গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আইয়ুব নবী তারেক (২৬) গুনক গ্রামের লক্স মালের বাড়ির কামাল উদ্দিনের ছেলে। তিনি বগাদানা ইউনিয়ন তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ইফতারের পর তারেক পার্শ্ববর্তী ওহিদের নতুন বাড়িতে পারিবারিক কলহ মীমাংসার জন্য যান। একপর্যায়ে ওই বাড়ির নাহিদ, নিলয় ও সাইদদের সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় লাঠির আঘাত ও ছুরিকাঘাতে ঘটনাস্থলেই তারেক নিহত হন। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন।

এ ঘটনার নিন্দা জানিয়ে ফেনী জেলা তাঁতি দলের আহ্বায়ক সারওয়ার জাহান শ্রাবণ বলেন, এই ন্যক্কারজনক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান তিনি।

সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু বলেন, ঘটনাটি তিনি শুনেছেন এবং বিষয়টি অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তিনি।

এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম এশিয়া পোস্ট-কে বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি পারিবারিক কলহজনিত বলে জানা গেছে। বিস্তারিত তদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ জানা যাবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’