পেশোয়ারে এফসি সদর দপ্তরে আত্মঘাতী হামলা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে আধাসামরিক বাহিনী ফেডারেল কনস্ট্যাবুলারির (এফসি) সদর দপ্তরে আত্মঘাতী বোমা হামলা ও বন্দুকধারীদের হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখন পর্যন্ত তিনজন সন্ত্রাসী ও তিনজন আধাসামরিক বাহিনীর সদস্যের মৃত্যু হয়েছে। হামলার পর পুরো এলাকায় ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) এই হামলা সংঘটিত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম 'দ্য ডন'।

পেশোয়ার ক্যাপিটাল সিটি পুলিশ অফিসার ডা. মিয়ান সাঈদ আহমদ বলেন, 'এফসি সদর দপ্তর হামলার মুখে পড়েছে। আমরা পাল্টা ব্যবস্থা নিচ্ছি এবং পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে।'

নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, সদর দপ্তরের মূল ফটকে এক আত্মঘাতী হামলাকারী শরীরে বাঁধা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের পরই গুলির শব্দ শোনা যায়। এখন পর্যন্ত তিন জন সশস্ত্র হামলাকারীকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী এবং পুরো কমপ্লেক্স ঘিরে অভিযানে রয়েছে তারা।

একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে জানান, প্রথম আত্মঘাতী হামলাকারী মূল প্রবেশপথে আক্রমণ চালায় এবং আরেকজন গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করে হামলা করার চেষ্টা চালায়।

সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানে, বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান অঞ্চলে সন্ত্রাসী হামলা বেড়ে গেছে। ২০২২ সালের নভেম্বর তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) যুদ্ধবিরতি ভেঙে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালানোর ঘোষণা দেওয়ার পর থেকে এসব অঞ্চলে সহিংসতা আরও বৃদ্ধি পেয়েছে।

গত সেপ্টেম্বরে খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলার এফসি সদর দপ্তরে হামলার চেষ্টাও নস্যাৎ করে পাকিস্তান সেনাবাহিনী। ওই ঘটনায় ছয়জন সৈন্য নিহত এবং পাঁচজন হামলাকারী মারা যায়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা সদ্য. নতুন পে স্কেলে গ্রেডভেদে বাড়ি ভাড়াসহ যেসব ভাতা কমছে-বাড়ছে সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা সদ্য. নতুন পে স্কেলে গ্রেডভেদে বাড়ি ভাড়াসহ যেসব ভাতা কমছে-বাড়ছে