অস্ট্রিয়া ম্যাচে যে শঙ্কাই সত্য হলো আর্জেন্টিনার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত জয়ে বিশ্বকাপ শুরু করার পর এবার অস্ট্রিয়ার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। ‘জে’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় রাত ১১টায় মাঠে নামবে দুই দল। এই ম্যাচে জয় পেলেই রাউন্ড অব ৩২ নিশ্চিত করবে লিওনেল স্কালোনির দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে শুরুর একাদশে একমাত্র পরিবর্তনের ইঙ্গিত মিলেছে।

বড় কোনো রদবদল না থাকলেও একাদশে বড়জোর একটি পরিবর্তন আসতে পারে। আক্রমণভাগে লাউতারো মার্টিনেজের ওপরই আস্থা রাখছেন কোচ স্কালোনি। তবে ডান পাশের রক্ষণভাগ নিয়ে শঙ্কা ছিল, যা শেষ পর্যন্ত বাস্তবে রূপ নিয়েছে।

ডান পায়ের হ্যামস্ট্রিং ইনজুরির কারণে গঞ্জালো মন্তিয়েল এই ম্যাচে বিশ্রামে থাকছেন। আর্জেন্টাইন ক্রীড়া মাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, তার পরিবর্তে রাইট-ব্যাকে খেলবেন নাহুয়েল মলিনা।

প্রথম ম্যাচের বাকি দশজনকেই ধরে রাখার সম্ভাবনা সবচেয়ে বেশি। আক্রমণভাগে লাউতারো মার্টিনেজকে নিয়েই শুরু করতে চান কোচ, যদিও হুলিয়ান আলভারেজ পুরোপুরি ম্যাচ ফিট না হওয়ায় তাকে শুরু থেকে না রাখার দিকেই ঝুঁকছে টিম ম্যানেজমেন্ট।

মিডফিল্ড ও আক্রমণভাগের সমন্বয়ে থিয়াগো আলমাদা তার জায়গা ধরে রাখবেন বলে ধারণা করা হচ্ছে। তবে নিকোলাস গঞ্জালেসও শুরুর একাদশের জন্য প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও আলমাদারই এগিয়ে থাকার সম্ভাবনা বেশি।

লেফট-ব্যাকে ফাকুন্দো মেদিনা থাকছেন। নিকোলাস তাগলিয়াফিকো কাফ ইনজুরি থেকে সেরে উঠলেও তাকে নিয়ে ঝুঁকি নিতে চান না কোচ। তবে ফিটনেস বাড়াতে মেদিনার পাশাপাশি লিয়ান্দ্রো পারেদেসকে ম্যাচের দ্বিতীয়ার্ধে কিছু সময়ের জন্য খেলানো হতে পারে।

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য শুরুর একাদশে থাকছেন এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, ফাকুন্দো মেদিনা; রদ্রিগো দে পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ; থিয়াগো আলমাদা বা নিকোলাস গঞ্জালেস, লিওনেল মেসি ও লাউতারো মার্টিনেজ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি