ওসমান হাদি হত্যা: প্রধান আসামি ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল দাউদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

রোববার (২১ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আদালতের আদেশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

ডিএমপি সূত্র জানায়, আসামি দেশে অবস্থান করেই পালিয়ে যেতে পারেন—এমন আশঙ্কায় তার বিদেশ গমন রোধে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন করা হয়। আবেদনে উল্লেখ করা হয়, গোয়েন্দা তথ্য অনুযায়ী এজাহারনামীয় পলাতক আসামি ফয়সাল যেকোনো সময় স্থল, নৌ কিংবা বিমানপথে দেশত্যাগ করতে পারেন।

এদিকে বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’ ও দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা হত্যাকাণ্ডের তদন্ত অগ্রগতির বিষয়ে কথা বলেন।

অতিরিক্ত আইজিপি রফিকুল ইসলাম বলেন, হাদির হত্যাকারীর অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য এখনো পাওয়া যায়নি। তবে গুরুত্ব দিয়ে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

র‍্যাবের মুখপাত্র উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, ঘটনার দিন ফয়সাল নরসিংদীর গ্রিনজোন রিসোর্ট থেকে আগারগাঁওয়ে তার বোনের বাসায় যান। জিজ্ঞাসাবাদে জানা গেছে, হত্যাচেষ্টার পর ব্যবহৃত পিস্তলের ব্যাগ বিভিন্ন হাত ঘুরে বিলে ফেলে দেওয়া হয়।

বিজিবি ময়মনসিংহ রিজিয়নের সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, হত্যাকারীর ময়মনসিংহে অবস্থানের খবর পেয়ে সারারাত অভিযান চালানো হয়। তিনি বলেন, সন্দেহভাজন ফিলিপ সীমান্ত এলাকায় মানব পাচার ও চোরাচালানের সঙ্গে জড়িত।

ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, এখন পর্যন্ত হত্যাকাণ্ডে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ফয়সাল ও আলমগীর এখনো পলাতক। তদন্তে দেখা গেছে, ফয়সালের বাবা মোটরসাইকেলের নম্বর প্লেট পরিবর্তন করেছিলেন, যার প্রকৃত নম্বর শনাক্ত করা হয়েছে।

তিনি আরও জানান, উদ্ধার করা চেকগুলোর কোনো অ্যাকাউন্টে টাকা পাওয়া যায়নি এবং সংশ্লিষ্ট সবাইকে নজরদারিতে রাখা হয়েছে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগকালে চলন্ত মোটরসাইকেল থেকে গুলি করে গুরুতর আহত করা হয় ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে ১৮ ডিসেম্বর রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা