অপরাধ দমনে উল্লেখযোগ্য সাফল্যের স্বীকৃতি পেল গাজীপুরের গাছা থানা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
গাছা থানার আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমন কার্যক্রমে অসামান্য অবদানের জন্য থানার পুরো টিমকে বিশেষ সম্মাননা প্রদান করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। সাম্প্রতিক সময়ে থানা এলাকায় ধারাবাহিকভাবে অপরাধ নিয়ন্ত্রণ, দ্রুত অভিযান, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন এবং জনগণের আস্থা অর্জনে সফল হওয়ায় তাদের এই স্বীকৃতি প্রদান করা হয়।

বুধবার (১৯ নভেম্বর) সকালে জিএমপি সদর দপ্তরে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে (জিএমপির) ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম এর হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে জিএমপির বিভিন্ন শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা, গাছা থানার কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

গাছা থানার কর্মরত সকল পুলিশ সদস্যরা সাম্প্রতিক সময়ে চুরি, ছিনতাই, মাদক, সন্ত্রাসী কার্যক্রমসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে ব্যাপক ভূমিকা রেখেছেন। এলাকাবাসীর অভিযোগ গ্রহণে দ্রুত সাড়া দিয়ে, টিমভিত্তিক অভিযান পরিচালনা এবং প্রযুক্তিনির্ভর তদন্তের মাধ্যমে তারা বেশ কিছু চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছেন। থানার বিভিন্ন টিম একাধিক সফল অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, চিহ্নিত আসামি গ্রেপ্তার এবং এলাকায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

পুরস্কার প্রদানের সময় জিএমপি ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার বলেন, 'গাছা থানার টিম তাদের কাজের মাধ্যমে যে পেশাদারিত্ব, আন্তরিকতা ও নিষ্ঠা দেখিয়েছে, তা সত্যিই প্রশংসার দাবি রাখে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব, আর গাছা থানা সেই দায়িত্ব সফলভাবে পালন করছেন এবং ভবিষ্যতেও করবেন বলে আশা রাখছি । এই স্বীকৃতি তাদের আরও দায়িত্বশীল করে তুলবে।'

গাছা থানাকে অনুসরণ করে অন্যান্য থানাকেও আরও সক্রিয় ও দৃঢ় পদক্ষেপ নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পুরস্কার গ্রহণের পর গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, 'এই পুরস্কার আমাদের টিমের প্রতিটি সদস্যের কঠোর পরিশ্রমের ফল। জনগণের সেবা করা আমাদের দায়িত্ব, আর এই স্বীকৃতি আমাদের ভবিষ্যতের কাজ আরও গতিশীল করতে অনুপ্রেরণা যোগাবে। আমরা সবসময়ই অপরাধ দমনে জনগণের পাশে থাকতে চাই। থানা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত করার জন্য নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ