অপহরণের পরে পটুয়াখালী থেকে উদ্ধার মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান সোহাগ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

নারায়ণগঞ্জ থেকে অপহৃত ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ সোহাগকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের একদিন পর পটুয়াখালীর পায়রাগঞ্জ এলাকা থেকে তাকে হাত-পা বাঁধা ও আহত অবস্থায় উদ্ধার করা হয়।

মোহাম্মদ সোহাগ নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, মীম শরৎ গ্রুপ এবং শাহজালাল নেভিগেশনের ব্যবস্থাপনা পরিচালক। তিনি রোববার (১ জুন) রাতে নগরীর গলাচিপা এলাকার তোলারাম কলেজ রোড থেকে নিজের ব্যবহৃত গাড়িসহ অপহৃত হন।

সোমবার দুপুর ১২টার দিকে পটুয়াখালীর পায়রাগঞ্জ এলাকায় তার গাড়ির ভেতর থেকে তাঁকে উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, সকাল ৬টার দিকে দুটি প্রাইভেটকার দেখতে পান তারা। এর একটি গাড়ির ভেতর থেকে একজন মানুষ সাহায্যের জন্য হাত নাড়ছিলেন। কাছে গিয়ে তাকে হাত, পা, কোমর ও মুখ বাঁধা এবং আহত অবস্থায় পাওয়া যায়।

খবর পেয়ে ডিবি পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে বিষয়টি তার পরিবারের সদস্যদের জানানো হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. সোহাগ জানান, 

অপহরণের পরে পটুয়াখালী থেকে উদ্ধার মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান সোহাগ

সোজাসাপটা রিপোর্ট  

“আমি বাসায় ফিরছিলাম। পথিমধ্যে ৫-৬ জন ব্যক্তি আমাকে অপহরণ করে। তারা আমার গায়ে ইলেকট্রিক শক দেয়, মাথায় পিস্তলের বাট দিয়ে মারধর করে। আল্লাহর রহমতে এবং সবার দোয়ায় আমি বেঁচে গেছি।”

তবে কে বা কারা তাকে অপহরণ করেছে, কিংবা কেন তাকে এত দূরে পটুয়াখালীতে রেখে যাওয়া হলো, সে বিষয়ে পুলিশ এখনও কিছু জানাতে পারেনি। তদন্তের পর বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’