অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম।

বুধবার (১০ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে তারা পদত্যাগপত্র জমা দেন বলে দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।

সূত্র জানায়, মঙ্গলবার যমুনায় অনুষ্ঠিত নিয়মিত বৈঠকে দুই উপদেষ্টার পদত্যাগ প্রসঙ্গ উঠে আসে। এরপর বুধবার সন্ধ্যায় আসিফ মাহমুদের পদত্যাগের বিষয়টি নিশ্চিত হয়। এদিন সন্ধ্যা সোয়া ৬টায় এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং সংবাদ ব্রিফিং করবে।

আগেই সরকারের উচ্চপর্যায় থেকে সেপ্টেম্বরের মধ্যেই তাদের পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল। তবে সময় চেয়ে তারা দায়িত্বে ছিলেন। পরে গত মাসেও তাদের আবার পদত্যাগের তাগাদা দেওয়া হয়।

শেখ হাসিনার সরকারের পতনের পর ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারে জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রদের মধ্যে তিনজন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান। এদের মধ্যে আসিফ মাহমুদ স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া এবং পরে শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। মাহফুজ আলম ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা