ঐক্য ও জাতীয় সরকারের কথা বললেও শুরুতেই বিএনপির একদলীয় নীতি স্পষ্ট: মজিবুর রহমান মঞ্জু

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) দিনাজপুর জেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিরামপুর উপজেলার একটি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জেলা আহ্বায়ক শহিদুল ইসলাম-এর সভাপতিত্বে ও সদস্য সচিব শাহিনুর রহমান-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

তিনি বলেন, বিএনপি আগে ঘোষণা দিয়েছিল ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করে সব রাজনৈতিক শক্তিকে সঙ্গে নিয়ে দেশ পরিচালনা করবে। কিন্তু বাস্তবে সেই প্রতিশ্রুতি থেকে তারা সরে যাচ্ছে বলেই প্রতীয়মান হচ্ছে। ঐক্য ও জাতীয় সরকারের পরিবর্তে শুরুতেই তাদের একদলীয় নীতির বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে, যা জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

বিশেষ অতিথির বক্তব্যে এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও এবি যুব পার্টির আহ্বায়ক শাহাদাতুল্লাহ টুটুল বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনীতি হচ্ছে জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার রাজনীতি। তাই শুরু থেকেই সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।

তিনি আরও বলেন, এবি পার্টি সরকারের ভালো কাজের প্রশংসা করবে এবং জনগণের স্বার্থবিরোধী সিদ্ধান্তের যৌক্তিক সমালোচনা করবে। দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় যুব সমাজকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা সেক্রেটারি মুহাদ্দিস এনামুল হক, এবি পার্টির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল বাসেত মারজান, সহ-সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর জেলা সভাপতি আবুল কালাম আজাদসহ বিভিন্ন জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিতদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. সরকারি কর্মচারীদের জন্য সুখবর, নতুন পে-স্কেলে মিলবে বকেয়া সদ্য. বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে: জামায়াত আমির সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সালকেই প্রার্থী করছে বিএনপি সদ্য. গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার ১৭৯ সদ্য. ১ অক্টোবর থেকে সৌরবিদ্যুতে চলবে প্রধানমন্ত্রীর বাসভবন: মীর শাহে আলম সদ্য. জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন যেসব বিষয় সদ্য. বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে যাত্রীবাহী বাস, প্রাণ গেল ১ জনের সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. সরকারি কর্মচারীদের জন্য সুখবর, নতুন পে-স্কেলে মিলবে বকেয়া সদ্য. বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে: জামায়াত আমির সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সালকেই প্রার্থী করছে বিএনপি সদ্য. গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার ১৭৯ সদ্য. ১ অক্টোবর থেকে সৌরবিদ্যুতে চলবে প্রধানমন্ত্রীর বাসভবন: মীর শাহে আলম সদ্য. জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন যেসব বিষয় সদ্য. বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে যাত্রীবাহী বাস, প্রাণ গেল ১ জনের