অবরোধ–বিক্ষোভের পর সচিবালয় ভাতার প্রজ্ঞাপন জারি হতে পারে আজ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
দীর্ঘ সাত ঘণ্টার অবরোধ ও বিক্ষোভের পর সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মচারীদের মতো ৩০ শতাংশ ঝুঁকি ভাতা দেওয়ার প্রজ্ঞাপন আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) জারি হতে পারে বলে আশ্বাস দিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। অর্থ বিভাগের সূত্র জানিয়েছে, বেলা তিনটার মধ্যেই প্রজ্ঞাপন জারির প্রস্তুতি চলছে।

বুধবার দুপুরের পর ঝুঁকি ভাতার দাবিতে সচিবালয়ের নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীরা অর্থ উপদেষ্টার কার্যালয় ঘেরাও করে রাখেন। বেলা আড়াইটা থেকে রাত সোয়া আটটা পর্যন্ত তিনি অবরুদ্ধ থাকেন। পরে পুলিশের সহায়তায় তিনি সচিবালয় ত্যাগ করতে সক্ষম হন। সচিবালয়ের ১৮ তলা ভবনের চারতলায় তাঁর কার্যালয়; দুপুর দুইটার দিকে বিভিন্ন দপ্তরের কর্মচারীরা সেখানে জড়ো হয়ে স্লোগান দিতে শুরু করেন। জাতীয় ভ্যাট দিবসের সেমিনার থেকে ফেরার পরই ঘেরাওয়ের ঘটনা ঘটে।

কর্মচারীরা জানান, উপদেষ্টা, মন্ত্রী ও সচিবদের মতো রাত পর্যন্ত দায়িত্ব পালন করলেও নিয়মিত বেতন ছাড়াও অন্য কোনো ভাতা তাঁদের বরাদ্দ নেই। দুদক কর্মচারীরা যেখানে মূল বেতনের ৩০ শতাংশ ঝুঁকি ভাতা পান, সচিবালয়ের কর্মচারীরা সেই সুবিধার বাইরে—এ দাবি দীর্ঘদিনের।

অন্দোলনকারীদের একজন জানান, রেশনের দাবিতে উপদেষ্টাকে আগেও অবরুদ্ধ করা হয়েছিল। তখন আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। একইভাবে মহার্ঘ ভাতার প্রতিশ্রুতিও পূরণ হয়নি। নতুন বেতন কমিশনের কাজ শেষ পর্যায়ে হলেও উপদেষ্টা একাধিকবার জানিয়েছেন, সেটির বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার। এর আগে গত ২২ জুন সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতেও কর্মচারীরা অর্থ বিভাগের সামনে অবস্থান নিয়েছিলেন।

সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সিনিয়র যুগ্ম মহাসচিব মো. নুরুজ্জামাল বলেন, অর্থ উপদেষ্টা প্রতিশ্রুতি দিয়েছেন যে আজ বেলা তিনটার মধ্যে দুদক কর্মচারীদের মতোই সচিবালয়ের কর্মচারীদের জন্য ৩০ শতাংশ ঝুঁকি ভাতার প্রজ্ঞাপন জারি করা হবে। এ সময় অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এবং অর্থ বিভাগের অতিরিক্ত সচিবেরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা