নিউইয়র্কে এলেই গ্রেপ্তার হবে নেতানিয়াহু

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউইয়র্ক সফরে এলে তাকে গ্রেপ্তার করা হবে বলে সতর্ক করেছেন শহরটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এরই মধ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। সেই পরোয়ানার প্রেক্ষিতে মামদানি এ ঘোষণা দেন বলে জানিয়েছে আনাদোলু।

স্থানীয় গণমাধ্যম জানায়, বিদায়ী মেয়র এরিক অ্যাডামসের সঙ্গে নেতানিয়াহুর সাক্ষাতের সময় তাকে নিউইয়র্ক সিটির মেয়র পদে অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রণ জানান অ্যাডামস।

পরবর্তীতে সংবাদমাধ্যম এবিসি৭-এর সরাসরি সম্প্রচারিত এক অনুষ্ঠানে অ্যাডামসের ওই আমন্ত্রণ প্রসঙ্গে মন্তব্য করেন মামদানি। তিনি বলেন, নিউইয়র্ককে তিনি ‘আন্তর্জাতিক আইনের শহর’ মনে করেন এবং এখানে আইসিসির ২০২৪ সালে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বহাল থাকবে। ওই পরোয়ানায় গাজার বেসামরিক জনগণের ওপর ইচ্ছাকৃত হামলা এবং যুদ্ধকৌশল হিসেবে ক্ষুধা ব্যবহারের অভিযোগ রয়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে।

মামদানি বলেন, তিনি বারবার উল্লেখ করেছেন যে এটি আন্তর্জাতিক আইনের শহর। আর আন্তর্জাতিক আইন রক্ষার অর্থই হলো আইসিসির জারি করা গ্রেপ্তারি নির্দেশ কার্যকর রাখা— তা বেনিয়ামিন নেতানিয়াহু হোক বা ভ্লাদিমির পুতিন।

মেয়র নির্বাচনে জয়ের আগে গত অক্টোবর মাসে ফক্স নিউজের দ্য স্টোরি অনুষ্ঠানে মার্থা ম্যাককালামের প্রশ্নের জবাবে মামদানি বলেছিলেন, আইনগত অনুমতি থাকলে তিনি নেতানিয়াহুকে গ্রেপ্তার করবেন। তার দাবি, নিউইয়র্ক আন্তর্জাতিক আইন ও নীতিকে রক্ষা করতেই চায়।

তিনি আরও বলেন, নেতানিয়াহুর গ্রেপ্তারের জন্য তিনি নতুন কোনো আইন প্রণয়ন করবেন না। এ সময় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলেন, তিনি বিদ্যমান আইন মেনেই পদক্ষেপ নিতে চান এবং নিজস্ব আইন তৈরি করার পরিকল্পনা নেই; বরং আইনের আওতায় সব ধরনের সম্ভাবনা খুঁজে দেখবেন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র আইসিসি চুক্তির সদস্য দেশ নয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা সদ্য. নতুন পে স্কেলে গ্রেডভেদে বাড়ি ভাড়াসহ যেসব ভাতা কমছে-বাড়ছে সদ্য. ইতিহাসের পাতায় কাভান সুলিভান, ১৬ বছরেই একের পর এক কীর্তি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা সদ্য. নতুন পে স্কেলে গ্রেডভেদে বাড়ি ভাড়াসহ যেসব ভাতা কমছে-বাড়ছে সদ্য. ইতিহাসের পাতায় কাভান সুলিভান, ১৬ বছরেই একের পর এক কীর্তি