নিষিদ্ধ সংগঠনের মিছিলের নেতৃত্ব দিচ্ছেন ফতুল্লার তুষার
নিষিদ্ধ সংগঠনের মিছিলের নেতৃত্ব দিচ্ছেন ফতুল্লার তুষার
A
Admin
নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ব্যানারে বারবার ঝটিকা মিছিলের নেতৃত্ব দিয়ে আলোচনায় এসেছে ফতুল্লার কুখ্যাত সন্ত্রাসী মুশফিকুর রহমান তুষার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাকের ডগায় ঘুরে বেড়ালেও এখনও পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়নি।
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা পাইলট স্কুল সংলগ্ন খোজপাড়া কবরস্থান এলাকার আমীর হোসেনের ছেলে তুষার, শামীম ওসমানের পুত্র অয়ন ওসমান ও মধ্যপ্রাচ্য প্রবাসী অর্থদাতা আল আমিন বিন কবিরের নির্দেশনায় মিছিল-হামলার পরিকল্পনা বাস্তবায়ন করছে। একদিকে অর্থের জোর, অন্যদিকে রাজনৈতিক ছত্রছায়া এই দুই শক্তির মদদে বারবার প্রকাশ্যে মিছিল করে অশান্ত করছে নারায়ণগঞ্জকে।
তুষার শুধু মিছিলেই সীমাবদ্ধ নেই,বিভিন্ন টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ গ্রুপে সরকার পতনের নামে গুপ্ত হামলার ষড়যন্ত্র করছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে শুরু করে গুলিস্তান বায়তুল মোকারম মসজিদের গেট পর্যন্ত গুরুত্বপূর্ণ স্থানে প্রকাশ্যে মিছিল করার পরও তাকে ধরা হচ্ছে নাবযা স্পষ্টতই প্রশাসনের ব্যর্থতা।
স্থানীয়দের অভিযোগ, ৫ আগস্টের ঘটনার পর তার বাড়িতে হামলা হলে পরিবার নিয়ে এলাকা ছেড়ে পালায় তুষার। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তার মিছিলের ছবি-ভিডিও ঘুরে বেড়াচ্ছে। বিএনপি সমর্থকরা বলছে, সুযোগ পেলে তুষারকে হাতেনাতে ধরে শাস্তি দেওয়া হবে। কারণ সে কেবল দেশনায়ক তারেক রহমানকে নিয়ে কটুক্তিই করেনি, বরং সামাজিক মাধ্যমে বিএনপি কর্মীদের হত্যার হুমকি দিতেও পিছপা হয়নি।
প্রশ্ন উঠেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাদের নির্দেশে নীরব দর্শক হয়ে আছে?
বারবার প্রকাশ্যে মিছিল, হামলার হুমকি আর অশান্তি সৃষ্টির পরও যদি তুষারের মতো কুখ্যাত সন্ত্রাসীরা ধরা না পড়ে, তবে নারায়ণগঞ্জে শান্তি ফেরানো স্বপ্নই থেকে যাবে।
মন্তব্য (0)
মন্তব্য করুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
বিজ্ঞাপনের জন্য খালি স্পেস
এই বিভাগের আরও খবর
নানার সঙ্গে আর বরিশাল যাওয়া হলো না ছোট্ট মাহিনের
১৪ সেপ্টেম্বর, ২০২৬
কলাপাড়া পৌরসভার পানি সেবায় চরম ভোগান্তি, নেপথ্যে দুর্নীতি-অনিয়মের অভিযোগ
১৪ সেপ্টেম্বর, ২০২৬
কুড়িগ্রামে ডিবি সদস্য ক্লোজড, তদন্ত কমিটি গঠন
১৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় মঙ্গলবার বন্ধ থাকবে ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ
১৪ সেপ্টেম্বর, ২০২৬
নবীনগরে নিষিদ্ধ সংগঠন আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যন গ্রেপ্তার
১৪ সেপ্টেম্বর, ২০২৬
-
মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন
-
জামায়াত-শিবিরকে পাকিস্তানের নাগরিকত্ব নেওয়ার পরামর্শ রাশেদ খানের
-
ঢাবিতে জিন্নাহর ছবি সরানো সেই শিক্ষার্থী কে?
-
গ্র্যান্ড মসজিদে যাতায়াতে রোমে চালু হলো নতুন বাস রুট
-
ইরানের হামলায় চীনা স্যাটেলাইটের সহায়তার অভিযোগ তুলল যুক্তরাষ্ট্র
-
গোলাম আযমকে জুতা পেটার ছবি এবার ডাকসুর সংগ্রহশালায়
-
ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
-
ঢাকার প্রবেশপথে নিরাপত্তা জোরদারের নির্দেশ ডিএমপি কমিশনারের
-
পররাষ্ট্রসচিবের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
-
নানার সঙ্গে আর বরিশাল যাওয়া হলো না ছোট্ট মাহিনের