নির্বাচনে অংশ নিতে অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করবেন শনিবার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান শনিবার (২৭শে ডিসেম্বর) পদত্যাগ করবেন। তিনি ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেবেন।

বুধবার (২৪শে ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।

এর আগে মঙ্গলবার (২৩শে ডিসেম্বর) শৈলকুপা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়নপত্র উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারীর কাছ থেকে গ্রহণ করা হয়। এ সময় উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেনের নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মো. আসাদুজ্জামান বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছিলেন।
 
গত ৫ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ই আগস্ট তাকে অন্তর্বর্তীকালীন সরকারের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। চার মাসের মধ্যে তিনি পুনরায় সক্রিয় রাজনীতিতে ফেরার সিদ্ধান্ত নিলেন।

ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনটি একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ২৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬২ হাজার ৯৯৫ এবং নারী ভোটার ১ লাখ ৬২ হাজার ২৭৫। ভোটারদের মধ্যে পুরুষ ও নারীর সংখ্যা প্রায় সমান।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড