নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাতে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম জানিয়েছে, ইতোমধ্যে এই অভিযানে একজন ক্রু সদস্যকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে যুদ্ধবিমানটির দ্বিতীয় ক্রু এখনও নিখোঁজ রয়েছেন, তাকে খুঁজে পেতে অভিযান অব্যাহত রয়েছে। মার্কিন বিমানবাহিনীর প্যারারেস্কিউ জাম্পারদের এক সাবেক কমান্ডার জানিয়েছেন, নিখোঁজ ক্রুকে উদ্ধারে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত অনুসন্ধান ও উদ্ধার ইউনিট মোতায়েন করা হয়েছে। তারা ব্ল্যাকহক হেলিকপ্টারের মাধ্যমে সম্ভাব্য এলাকাগুলোতে তল্লাশি চালাবে।
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ এক ক্রু সদস্যকে উদ্ধারে তৎপরতা জোরদার করেছে যুক্তরাষ্ট্র।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে জানানো হয়েছে, নিখোঁজ ক্রুকে খুঁজে বের করতে শুক্রবার রাতে মার্কিন স্পেশাল ফোর্সের সদস্যরা ইরানে প্রবেশ করেছে। তবে ওই প্রতিবেদনে অভিযানের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাতে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম জানিয়েছে, ইতোমধ্যে এই অভিযানে একজন ক্রু সদস্যকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে যুদ্ধবিমানটির দ্বিতীয় ক্রু এখনও নিখোঁজ রয়েছেন, তাকে খুঁজে পেতে অভিযান অব্যাহত রয়েছে।
মার্কিন বিমানবাহিনীর প্যারারেস্কিউ জাম্পারদের এক সাবেক কমান্ডার জানিয়েছেন, নিখোঁজ ক্রুকে উদ্ধারে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত অনুসন্ধান ও উদ্ধার ইউনিট মোতায়েন করা হয়েছে। তারা ব্ল্যাকহক হেলিকপ্টারের মাধ্যমে সম্ভাব্য এলাকাগুলোতে তল্লাশি চালাবে।
তিনি আরও বলেন, যদি নিখোঁজ ক্রু এমন স্থানে অবস্থান করেন যেখানে হেলিকপ্টার পৌঁছানো সম্ভব নয়, সেক্ষেত্রে এসি-১৩০ গানশিপ থেকে বিশেষ বাহিনীর সদস্যরা নেমে স্থলপথে উদ্ধার অভিযান পরিচালনা করবে।
অন্যদিকে, ইরানও নিখোঁজ মার্কিন ক্রুকে খুঁজে বের করতে ব্যাপক তৎপরতা চালাচ্ছে। দেশটি ওই পাইলটকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছে। পুরো পরিস্থিতি ঘিরে উত্তেজনা বিরাজ করছে, এবং নিখোঁজ ক্রুকে উদ্ধারে উভয় পক্ষের তৎপরতা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।