নিখোঁজ মার্কিন পাইলটের খোঁজে ইরান-যুক্তরাষ্ট্রের রুদ্ধশ্বাস তল্লাশি অভিযান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
ইরানের দক্ষিণাঞ্চলে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনায় নিখোঁজ এক ক্রু সদস্যকে খুঁজে পেতে তৎপর হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র ও ইরান—উভয় পক্ষই। ইতোমধ্যে একজন ক্রুকে উদ্ধার করার দাবি করেছে যুক্তরাষ্ট্র, তবে দ্বিতীয় সদস্যের খোঁজে এখনও চলছে জোরালো অনুসন্ধান অভিযান। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, ভূপাতিত বিমানটি ছিল একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তেহরানের নিরাপত্তা বাহিনীও নিখোঁজ ক্রুকে খুঁজে বের করতে মাঠে নেমেছে এবং তাকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছে।

এদিকে, ইরান পারস্য উপসাগরের আকাশে আরও একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। অন্যদিকে মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, প্রথম বিমানটির উদ্ধার অভিযানের সময় হরমুজ প্রণালির কাছে একটি এ-১০ যুদ্ধবিমান লক্ষ্য করে গুলি চালানো হয়। তবে পাইলট নিরাপদে সরে যেতে সক্ষম হন।

বিবিসির তথ্য অনুযায়ী, দক্ষিণ ইরানের আকাশে একটি মার্কিন বিমানকে দুটি হেলিকপ্টারের সঙ্গে উড়তে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, ভূপাতিত যুদ্ধবিমানের ক্রুদের উদ্ধারে এই অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালিত হচ্ছিল। খুজেস্তান প্রদেশে কারুন নদীর ওপর একটি সেতুর কাছাকাছি স্থান থেকে ধারণ করা একটি ভিডিওতেও এমন দৃশ্য দেখা গেছে, যা বিবিসি ভেরিফাই যাচাই করেছে।

যুক্তরাষ্ট্রের নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা জানিয়েছেন, এ অভিযানে একজন ক্রুকে ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। তবে দ্বিতীয় সদস্যের অবস্থান এখনও নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট ফুটেজগুলোর সত্যতা যাচাই অব্যাহত রেখেছে বিবিসি।

মার্কিন বিমানবাহিনীর প্যারারেস্কিউ ইউনিটের এক সাবেক কমান্ডার জানিয়েছেন, নিখোঁজ ক্রুকে খুঁজে পেতে বিশেষজ্ঞ উদ্ধার দল ব্ল্যাকহক হেলিকপ্টার ব্যবহার করে তল্লাশি চালাবে। প্রয়োজনে দুর্গম এলাকায় পৌঁছাতে এসি-১৩০ গানশিপ থেকে সদস্যদের নামিয়ে স্থলপথে অভিযান পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, মাটিতে নামার পর প্যারারেস্কিউ সদস্যদের মূল লক্ষ্য থাকে নিখোঁজ ব্যক্তির সঙ্গে যোগাযোগ স্থাপন, প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়া এবং শত্রু এড়িয়ে নিরাপদ স্থানে পৌঁছানো। এসব সদস্যদের বিমানবাহিনীর ‘সুইস আর্মি নাইফ’ বলা হয়—কারণ তারা বহুমুখী দক্ষতায় পারদর্শী। তবে তাদের দায়িত্ব অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং চ্যালেঞ্জিং বলেও উল্লেখ করেন তিনি।

সূত্র: বিবিসি

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী