‘নিজ নিজ দেশে ফিরে যান’; দুই মুসলিম কংগ্রেসওম্যানকে নিয়ে ট্রাম্পের বিতর্কিত মন্তব্য

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
কংগ্রেসের দুই মুসলিম নারী সদস্য—রাশিদা তালিব ও ইলহান ওমরকে দ্রুত নিজ নিজ দেশে ফেরত পাঠানোর দাবি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) কংগ্রেসের যৌথ অধিবেশনে দেওয়া ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণের সময় এ ঘটনা ঘটে। ভাষণ চলাকালে তালিব ও ওমর প্রেসিডেন্টের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বারবার চিৎকার করেন।

তারা অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির কারণে মার্কিন নাগরিকদের প্রাণহানি ঘটেছে।

এ ঘটনার পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া এক দীর্ঘ পোস্টে ট্রাম্প লেখেন, 'যখন কেউ এমন আচরণ করে এবং দেখা যায় তারা নীতিহীন ও দুর্নীতিবাজ রাজনীতিবিদ, যারা আমাদের দেশের জন্য ক্ষতিকর, তখন তাদের যেখান থেকে এসেছে সেখানেই পাঠিয়ে দেওয়া উচিত, যত দ্রুত সম্ভব।'

উল্লেখ্য, ইলহান ওমরের জন্ম সোমালিয়ায় হলেও প্রায় তিন দশক ধরে যুক্তরাষ্ট্রের নাগরিক তিনি। অন্যদিকে, ফিলিস্তিনি বংশোদ্ভূত রাশিদা তালিবের জন্ম যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট শহরে। তিনি জন্মসূত্রে মার্কিন নাগরিক। ফলে আইনগতভাবে তাদের পূর্বপুরুষের দেশে ফেরত পাঠানোর কোনো সুযোগ নেই।

ভাষণের একপর্যায়ে ট্রাম্প প্রশাসনের অভিবাসন কর্মকর্তাদের হাতে মার্কিন নাগরিকদের মৃত্যুর প্রতিবাদ জানিয়ে হাউস চেম্বার থেকে বেরিয়ে যাওয়ার আগে ওই দুই কংগ্রেস সদস্য প্রেসিডেন্টকে উদ্দেশ করে বলেন, 'আপনি (ট্রাম্প) আমেরিকানদের হত্যা করেছেন।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. মালিবাগে ফ্লাইওভার থেকে ছোড়া দুটি ককটেল বিস্ফোরণ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করছে যুক্তরাষ্ট্র সদ্য. দিল্লিতে আ.লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক বাতিল, কারণ জানাল ‘দ্য উইক’ সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. মালিবাগে ফ্লাইওভার থেকে ছোড়া দুটি ককটেল বিস্ফোরণ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করছে যুক্তরাষ্ট্র সদ্য. দিল্লিতে আ.লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক বাতিল, কারণ জানাল ‘দ্য উইক’ সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী